শহরে এবার আরও নামল পারদ

স্টাফ রিপোর্টার, কলকাতা : আরও কমল কলকাতার পারদ। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সপ্তাহের শুরু থেকেই নামছে তাপমাত্রার পারদ। সপ্তাহ শেষে অনেকটাই নামল পারদ। শনিবার এই মরসুমে প্রথমবার তাপমাত্রা ১২তে নেমেছিল। রবিবার ১২.৭ থেকে .১ ডিগ্রি কমেছে রবিবারের সর্বনিম্ন তাপমাত্রা।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে রবিবার কলকাতার তাপমাত্রা ছিল ১২.৬ ডিগ্রি সেলসিয়াস , যা স্বভাবিকের দুই ডিগ্রি কম। .২ ডিগ্রি কমেছে সর্বোচ্চ তাপমাত্রাও। এদি সকালের সর্বোচ্চ তাপমাত্রা সর্বোচ্চ তাপমাত্রা ২৪.৬ ডিগ্রি সেলসিয়াস , যা স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রি কম। গত বছর ডিসেম্বরের ঠাণ্ডা থাকলেও এই হারে পারদ পতন হয়নি। ২০১৮-তে দ্রুত নামছে পারদ। প্রায় প্রত্যেক দিনই শহর থেকে জেলা এক ডিগ্রি করে কমছে তাপমাত্রা। কোথাও কোথাও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে তিন চার ডিগ্রি করে কম। তবে এমন ঠাণ্ডার আভাস আগেই দিয়েছিল হাওয়া অফিস। সেই মতোই নামছে পারদ। হাওয়া অফিস সূত্রে খবর বছর শেষের দিকে নয় ডিগ্রি পর্যন্ত নামতে পারে সর্বনিম্ন তাপমাত্রা।

এদিন জেলাতেও বেশ খানিকটা নেমেছে পারদ। কৃষ্ণনগরের সর্বনিম্ন তাপমাত্রা ১০.৪ ডিগ্রি সেলসিয়াস। মেদিনীপুরের তাপমাত্রা ১০.৭ ডিগ্রি সেলসিয়াস, পুরুলিয়ার তাপমাত্রা ৭.৬ ডিগ্রি সেলসিয়াস, ব্যরাকপুরের তাপমাত্রা ১১.৫ ডিগ্রি সেলসিয়াস। বর্ধমানের তাপমাত্রা ১২.৩ ডিগ্রি সেলসিয়াস, ক্যানিংয়ের তাপমাত্রা ১০.৬ ডিগ্রি, ডায়মন্ডহারবারের তাপমাত্রা ১২.২ ডিগ্রি সেলসিয়াস, দিঘার তাপমাত্রা ১০.২ ডিগ্রি সেলসিয়াস, হলদিয়ার তাপমাত্রা ১২.২ ডিগ্রি সেলসিয়াস।

ঠাণ্ডার পাশাপাশি ভোরবেলা অন্যতম সমস্যার কারণ হয়ে দাঁড়াচ্ছে কুয়াশা। বেশ কিছু জেলায় দৃশ্যমান্যতা এক কিলোমিটারের নীচে নেমে গিয়েছে বলে জানাচ্ছে হাওয়া অফিস। আগামী দিনে কুয়াশা আরও গভীর হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।

The post শহরে এবার আরও নামল পারদ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2ENjncH
via IFTTT

Comments