চার দশকের রেকর্ড ভাঙলেন বুমরাহ
মেলবোর্ন: বক্সিং ডে টেস্টের প্রথম ইনিংসে অস্ট্রেলিয়াকে একার হাতে শেষ করে দিয়েছেন জসপ্রীত বুমরাহ৷ ৩৩ রানের বিনিময়ে ৬টি উইকেট নেন তরুণ ডানহাতি পেসার৷ এই নিয়ে মোট তিনবার ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করলেও এখনও পর্যন্ত এটিই তাঁর টেস্ট কেরিয়ারের সেরা বোলিং পারফরম্যান্স৷
মেলবোর্নে দুরন্ত বোলিংয়ের সুবাদে প্রায় চার দশকের পুরনো এক রেকর্ড ভেঙে দেন বুমরাহ৷ গত জানুয়ারিতে কেপ টাউনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট অভিষেকের পর থেকে বক্সিং ডে টেস্টের প্রথম ইনিংস পর্যন্ত ২০১৮ সালে মোট ৪৫টি উইকেট নিলেন বুমরাহ৷ অভিষেক বছরে সব থেকে বেশি টেস্ট উইকেট নেওয়া ভারতীয় ক্রিকেটারে পরিণত হলেন তিনি৷
বিস্তারিত আসছে…
The post চার দশকের রেকর্ড ভাঙলেন বুমরাহ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2RoKNLy
via IFTTT
Comments
Post a Comment