বিপুল জয়ে বিজেপি, আক্রান্ত প্রাক্তন মন্ত্রী
আগরতলা: পুরসভার উপনির্বাচনে ত্রিপুরায় বিজেপির জয়ের ধারা অব্যাহত৷ ২৬ ডিসেম্বর রাজ্যের ৬৭টি পুর আসনে উপনির্বাচন হয়৷ তাতে এখনও পযর্ন্ত বিভিন্ন আসনে এগিয়ে বিজেপি প্রার্থীরা৷ জানা যাচ্ছে ১১টি আসনে জয়ী বিজেপি৷ আরও কয়েকটি আসনে এগিয়ে বিজেপি৷
এই উপনির্বাচনে দ্বিতীয় স্থানে নেমে এসেছে বামেরা৷ কংগ্রেস নেমে গিয়েছে তৃতীয় স্থানে৷ অধিকাংশ জায়গায় বিরোধী প্রার্থীরা জামানতও খুইয়েছেন৷ তবে বিরোধীদের অভিযোগ, মানুষকে ভোট দিতে দেয়নি বিজেপি৷ ব্যাপক রিগিং ও বুথ দখল করে এই নির্বাচন সংগঠিত করেছে শাসক দল৷ যদিও বিরোধীদের অভিযোগ উড়িয়ে দিয়েছে বিপ্লব দেবের সরকার৷ জানানো হয়েছে, মানুষের স্বতঃস্ফূর্ত রায় প্রতিফলিত হয়েছে এই উপনির্বাচনে৷
এদিকে বাম জমানার অর্থমন্ত্রী ভানুলাল সাহা বিশালগড়ে প্রকাশ্যেই আক্রান্ত হয়েছেন৷ বর্ষীয়ান এই প্রাক্তন মন্ত্রী অসুস্থ৷ বিশালগড়ের নির্বাচন দেখতে গিয়ে তাঁকে প্রকাশ্যে চড় খেতে হয়েছে৷ এক্ষেত্রে অভিযোগের তির বিজেপির দিকে৷
রাজ্যে পালা বদলের পর পুর ও স্থানীয় নির্বাচনে বিজেপি প্রবল গতিতে এগিয়ে চলেছে৷ মনে করা হচ্ছে এই ছাপ পড়তে চলেছে লোকসভা নির্বাচনের রাজ্যের দুটি কেন্দ্রেও৷
The post বিপুল জয়ে বিজেপি, আক্রান্ত প্রাক্তন মন্ত্রী appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2EQ3Mbf
via IFTTT
Comments
Post a Comment