নারদকাণ্ডে এবার ইডির তলব শোভন-পত্নি রত্না চট্টোপাধ্যায়কে
কলকাতা: নারদকাণ্ডে এবার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের স্ত্রী রত্না চট্টোপাধ্যায়কে তলব করল ইডি৷ আগামী মঙ্গলবার তাকে তলব করা হয়েছে ইডির তরফে৷
আরও পড়ুন: কাশ্মীরে খাদে বাস, বাড়ছে মৃতের সংখ্যা
নারদকাণ্ডে শুক্রবার শোভন বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে প্রায় সাত ঘন্টা জেরা করেন ইডির আধিকারীকরা৷ সূত্রের খবর, জেরায় রত্নার বেনামী সম্পত্তি বিষয়ে মুখ খোলেন বৈশাখী৷ সে বিষয়েই জিজ্ঞাসাবাদের জন্য রত্না চট্টোপাধ্যায়কে তলব বলে মনে করা হচ্ছে৷

এর আগেও নারদকাণ্ডে ইডি জিজ্ঞাসাবাদ করে প্রাক্তন মেয়রের স্ত্রী রত্না চট্টোপাধ্যায়কে৷ সেই সময় তাঁর সংস্থা সম্পর্কে জানতে চেয়েছিলেন ইডি আধিকারীকরা৷ কিন্তু শুক্রবার রত্নার সংস্থা নিয়ে বেশ কিছু গোপন তথ্য ইডির আধিকারীকদের দেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়৷ তারপরই আগামী মঙ্গলবার তলব করা হয় রত্না চট্টোপাধ্যায়কে৷
আরও পড়ুন: নেই উপস্থিতি, তবু দিতে হবে পরীক্ষা, উমেশচন্দ্র কলেজে ঘেরাও অধ্যক্ষ
শুক্রবার বৈশাখী বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, স্বামী শোভনকে না জানিয়েই অনেকগুলি কোম্পানি খুলেছিলেন শোভন-পত্নি রত্না চট্টোপাধ্যায়৷ সেই কোম্পানিগুলির মালিক একা রত্না চট্টোপাধ্যায় নন, সঙ্গে রয়েছেন রত্নার বন্ধু অভিজিৎ-ও৷

ইডি দফতর থেকে বেড়িয়ে বৈশাখী বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘নারদকাণ্ডে প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় সম্পর্কে আমার কাছ থেকে বেশ কিছু তথ্য জানতে চাওয়া হয়৷ আমি যা জানি তা বলেছি৷ আগামীতে তদন্তে প্রয়োজন হলে সহযোগিতা করব৷’’
আরও পড়ুন: আর এক সুব্রহ্মণ্যন নতুন মুখ্য আর্থিক উপদেষ্টা
রত্না চট্টপাধ্যায়ের কোম্পানিগুলির বিষয়ে বৈশাখী বন্দ্যোপাধ্যায় কী জানেন? নারদার টাকার সঙ্গে এই কোম্পানিগুলির কী কোনও যোগ রয়েছে? ইডি এদিন শোভন বান্ধবী বৈশাখীর থেকে সেবিষয়েও জানতে চান বলে সূত্রের খবর৷ জেরা শেষে বৈশাখী সাংবাদিকদের বলেন, ‘‘সেবিষয়ে আমার কাছে আরও তথ্য রয়েছে৷ পরে তা তদন্তকারীদের হাতে তুলে দেব৷’’
The post নারদকাণ্ডে এবার ইডির তলব শোভন-পত্নি রত্না চট্টোপাধ্যায়কে appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2BYMR4G
via IFTTT
Comments
Post a Comment