বহু বছর আগে ঘুরে গিয়েছিল ভিনগ্রহীরা? ভিডিওটি তার প্রমাণ
নয়াদিল্লি: অনেক হাজার বছর আগে পৃথিবীতে এসে মানুষের সঙ্গে দেখা করে গিয়েছিল এলিয়েনরা। সম্প্রতি ইউটিউবে প্রকাশ পাওয়া এক ভিডিও থেকে এমনটাই অনুমান করছেন বিশেষজ্ঞরা। মেক্সিকোয় পাওয়া কিছু অদ্ভুত শিল্পকর্ম দেখে অনুমান করা হচ্ছে, আসলে এলিয়েনদের দেখেই ওই মূর্তিগুলি তৈরি করা হয়েছে।
ভিডিও অনুযায়ী, মেক্সিকোতে এমন কিছু মূর্তি পাওয়া গিয়েছে, যার মাথাগুলো অস্বাভাবিক বড় আর চোখগুলো চওড়া। এগুলো মানুষ নয়, কোনও অদ্ভুত জীবের প্রতিচ্ছবি বলেই মনে করা হচ্ছে। এগুলি সব ৫০০০ বছরের পুরনো বলেই মনে করা হচ্ছে। এই ধরনের কোনও প্রাণী পৃথিবীতে কখনও বসবাস করত, এমন প্রমাণও পাওয়া যায়নি।

তাই এই মূর্তি দেখে মনে করা হচ্ছে, কখনও না কখনও পৃথিবীতে এসেছিল ভিনগ্রহীরা। তাদের দেখেই বানানো হয় ওই অদ্ভুত দর্শন মূর্তিগুলি।
এদিকে, ২০১৮ তে মেক্সিকোর বাজায় একটি অদ্ভুত জিনিস দেখা যায়, যা ইউএফও বলে সন্দেহ করা হয়। ভাইরাল হয় সেই ভিডিও। কেউ কেউ বলছেন, আসলে অন্য কোনও গ্রহ থেকে কেউ আমাদের উপর প্রতিনিয়ত নজর রাখছে।
দেখুন ভিডিওটি:
The post বহু বছর আগে ঘুরে গিয়েছিল ভিনগ্রহীরা? ভিডিওটি তার প্রমাণ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2zRg3c9
via IFTTT
Comments
Post a Comment