ক্রেতাদের জন্যে সুখবর: একগুচ্ছ সামগ্রীর দাম কমাতে পারে মোদী সরকার
নয়াদিল্লিঃ বছর ঘুরলেই লোকসভা নির্বাচন! আর তার আগে ভোটের কথা মাথায় বড়সড় সুখবর শোনাতে পারে মোদী সরকার। বিশেষ করে ক্রেতাদের জন্যে অবশ্যই এই সিদ্ধান্ত সুখবর হবে বলেই দিল্লির অন্দরে খবর। আগামী ১৭ ডিসেম্বর কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির নেতৃত্বাধীন জিএসটি কাউন্সিলের বৈঠক রয়েছে। সেখানেই এসি, টেলিভিশন, ডিশ ওয়াশার, ডিজিটাল ক্যামেরা প্রভৃতি পণ্যের কর হার ২৮ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশ করা হতে পারে। এমনটাই সূত্রের খবর।
আর এই সিদ্ধান্ত কার্যকর হলে একগুচ্ছ ভোগ্যপণ্যের দাম সস্তা হতে পারে। উল্লেখ্য, এর আগে ফ্রিজ, ওয়াশিং মেশিন, বৈদ্যুতিক সরঞ্জাম, সুগন্ধী এবং বহু হস্তশিল্পের ক্ষেত্রে কর কমানো হয়েছিল। গত জুলাই মাসে এই কর কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এবার চলতি মাসেই দাম কমানোর বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে সূত্রের খবর।

অন্যদিকে যদিও সিমেন্ট, গাড়ি এবং গাড়ির যন্ত্রাংশের মতো পণ্যের কর ২৮ শতাংশ থেকে কমানো হবে না। জিএসটি কাউন্সিলের পরবর্তী বৈঠকে নতুন পরোক্ষ কর ব্যবস্থায় সর্বোচ্চ করের হার ১৮ শতাংশ করার প্রস্তাবও আলোচনা হতে পারে। তবে, করের হার কমালে সরকারের রাজস্ব আদায় কমবে। চলতি অর্থবছরে এপ্রিল ও অক্টোবর বাদে মোট জিএসটি আদায় ১ লক্ষ কোটি টাকার গণ্ডি ছাড়ায়নি।

কেন্দ্রীয় অর্থমন্ত্রক সূত্রে খবর, কর কমানোর বিষয়টি নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে। সর্বোচ্চ ২৮ শতাংশ করের আওতা থেকে অধিকাংশ পণ্য সরিয়ে আনাই প্রধান লক্ষ্য। তবে, বিলাসবহুল সামগ্রীকে এর বাইরে রাখা হবে বলে জানা গিয়েছে। তবে বেশ কিছু পণ্যকে ১৮ শতাংশ থেকে ৫ শতাংশ করের আওতায় আনা হবে বলে জানা গিয়েছে।
The post ক্রেতাদের জন্যে সুখবর: একগুচ্ছ সামগ্রীর দাম কমাতে পারে মোদী সরকার appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2Pui2Z4
via IFTTT
Comments
Post a Comment