অসুস্থ সোমেন মিত্র ভরতি হাসপাতালে
স্টাফ রিপোর্টার, কলকাতা: অসুস্থ প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র৷ শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে বেলভিউ হাসপাতালে ভরতি তিনি৷ ঠান্ডায় বুকে কফ জমে যাওয়াতেই এই সমস্যা বলে জানিয়েছেন চিকিৎসকরা৷
মরসুম বদলের সময়েই ঠান্ডা লেগে যায় বর্ষিয়ান সোমেন মিত্রর৷ দিন কয়েক আগেই কংগ্রেস সভাপতির সঙ্গে দেখা করতে দিল্লি গিয়েছিলেন তিনি৷ এখন প্রবল ঠান্ডা রাজধানীতে৷ সেখানেই ফের তাঁর ঠান্ডা লেগে যায়৷ ফলে রবিবার থেকে শুরু হয় শ্বাসকষ্ট৷ সোমবার প্রদেশ কংগ্রেস সভাপতিকে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভরতি করা হয়৷
সোমেন পুত্র রোহন মিত্র জানিয়েছেন, ‘শ্বাস নিতে কষ্ট হচ্ছিল বার্ষিয়ান এই নেতার৷ ঠান্ডা লেগে যাওয়াতেই বিপত্তি৷ তবে তাঁর আবস্থা আপাতত স্থিতিশীল৷’ হাসপাতাল সূত্রে জানা গিয়েছে অসুস্থ সোমেন মিত্রকে আগামী ৪৮ ঘন্টা পর্যবেক্ষণে রাখবেন চিকিৎসকরা৷
The post অসুস্থ সোমেন মিত্র ভরতি হাসপাতালে appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2Cx0M1W
via IFTTT
Comments
Post a Comment