পোকা ধরা চালেই রমরমিয়ে মিড-ডে মিল
স্টাফ রিপোর্টার, মালদহ: চালের মধ্যে পোকা ঘুরে বেড়াচ্ছে৷ ভ্রুক্ষেপ নেই আঙ্গনওয়াড়ি কর্মীদের৷ অভিযোগ পোকা ধরা সেই চাল সেদ্ধ করেই তুলে দেওয়া হচ্ছে কচিকাচাদের পাতে৷ মিড-ডে মিলের কলাও প্রায় পচে যাওয়ার জোগাড়৷ ডালেও পোকা৷ সেই দিয়েই রমরমিয়ে চলছে রান্না৷ বাচ্চারাও ছাচ্ছে থুশি হয়ে৷ ঘটনা মালদহের ইংরেজবাজার থানার ফুলবাড়িয়া গ্রাম পঞ্চায়েত বিনপাড়া পশ্চিম অঙ্গনওয়াড়ি শিশু শিক্ষা কেন্দ্রের।

জানা গিয়েছে ওই অঙ্গনওয়াড়ি শিশু শিক্ষা কেন্দ্রে ৭০ জন বাচ্চা রয়েছে। এই কেন্দ্র থেকে শিশুদের ও তার মায়ের পুষ্টিকর খাওয়ার দেওয়া হয়। কিন্তু বেশ কিছুদিন ধরেই এই কেন্দ্রে পোকা ধরা চালের ভাত ও পচা কলা ও ডিম খাওয়ানো হচ্ছে বলে গ্রামবাসীদের অভিযোগ। শনিবার সেই খাবার শিশুদের পাতে দিতে গেলে গ্রামবাসীরা হাতেনাতে ধরে আঙ্গনওয়াড়ি কার্মীদের।
এরপরও ওই অঙ্গনওয়াড়ি কর্মীদের অভিযোগ করলেও তারা কোনো ভ্রুক্ষেপ করেনি বলে অভিযোগ। ফলে এদিন তারা অঙ্গনওয়াড়ি কর্মীদের দেওয়া খাবার না খেয়েই ফিরে যায় পড়ুয়ারা৷ অভিযোগ মেনে নিয়েছেন বিনপাড়া পশ্চিম অঙ্গনওয়াড়ি শিশু শিক্ষা কেন্দ্রের অঙ্গনওয়াড়ি কর্মীরা৷

আঙ্গনওয়াড়ি কর্মী অনিতা মণ্ডলজানান,উর্দ্ধতন কর্তৃপক্ষ যে ধরনের খাবার দেয় তাই দিয়ে এই কেন্দ্র চালাতে হয়। ফলে খারাপ মানের খাবারের কথা বার বার জানিয়েও কোনও সুরাহা হয় নি। বাধ্য হয়েই তাই তাদের এই ধরনের খাবার শিশু ও মায়েদের দিতে হচ্ছে।
বিষয়টি স্থানীয় বিডিও-তে জানানো হয়েছে৷ তাঁর আশ্বাস, অভিযোগ খতিয়ে দেখে উপযুক্ত পদক্ষেপ করা হবে৷
The post পোকা ধরা চালেই রমরমিয়ে মিড-ডে মিল appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2rXWJ8Z
via IFTTT
Comments
Post a Comment