ভোটের আগে দলকে চাঙ্গা করতে শহরে কানহাইয়া কুমার

কলকাতা: আজ শহরে কানহাইয়া কুমার ৷ দলকে চাঙ্গা করতে সিপিআইয়ের তুরুপের তাস এখন এই কানহাইয়া কুমারই ৷ আজ ২৬ ডিসেম্বর দলের ৯৪তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে দুপুরে ধর্মতলার যে সমাবেশের আয়োজন করা হয়েছে সেখানে হাজির থাকছেন জেএনইউয়ের এই প্রাক্তন ছাত্র নেতা। এদিনের সমাবেশে কানহাইয়ার পাশাপাশি হাজির হয়েছে পতিদার আন্দোলনের নেতা জিগনেশ মেওয়ানি।

বামফ্রন্টের পরাজয়ের ফলে এরাজ্যে অন্যান্য বাম দলের মতোই ক্রমশ রাজনৈতিক দলের গুরুত্ব হারাচ্ছে সিপিআই । বাকী দেশেও দলীয় সংগঠনের অবস্থা তেমন আহামরি নয়৷ সেক্ষেত্রে বলা চলে কানহাইয়া কুমারই যেন হয়ে উঠছেন এই দলের শিবরাত্রির সলতে হয়ে উঠেছে ৷

দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে হিন্দুত্ব বিরোধী আন্দোলনের মুখ হয়ে ওঠা সিপিআইয়ের ছাত্র সংগঠন এআইএসএফের এই নেতাটির জনপ্রিয়তা গোটা দেশেই ছড়িয়ে পড়ে। যা শুধু দলের অন্দরে নয়, তরুণ প্রজন্মের মধ্যে বিশেষত বাম মহলে তাঁর কদর বেড়েছে৷। এহেন পরিস্থিতিতে কানহাইয়া কুমারকেই রাজ্যে নিয়ে এসেছে সিপিআই।

The post ভোটের আগে দলকে চাঙ্গা করতে শহরে কানহাইয়া কুমার appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2Q30X8N
via IFTTT

Comments