শিয়া জঙ্গি সংগঠন হিজবুল্লাদের তৈরি একাধিক টানেলের খোঁজ পেল ইজরায়েল

জেরুজালেম:  ইজরায়েলে অনুপ্রবেশের জন্য শিয়া জঙ্গি সংগঠন হিজবুল্লাদের তৈরি একাধিক টানেলের খোঁজ পেল ইজরায়েল। আর তা পাওয়ার পরেই উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেছে ইজরায়েল। লেবানন থেকে ঢোকার জন্য এই টানেলগুলি তৈরি করা হয়েছিল বলেই জানিয়েছেন ইজরায়েল সেনার মুখপাত্র জোনাথন কনরিকাস। তবে, এই টানেলগুলি এখনও পর্যন্ত ব্যবহার করা হয়নি বলেই জানানো হয়েছে।

ইতিমধ্যে এই টানেলগুলিকে ধ্বংস করে দেওয়া হয়েছে। আর এজন্যে নানা সামরিক অস্ত্রের সাহায্য নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। কিন্তু, ক’টি টানেল শনাক্ত করা হয়েছে, তা জানানো হয়নি।

এই টানেলের বিষয়টি সামনে আসে সোমবার রাতে ব্রাসেলসে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং মার্কিন বিদেশসচিব মাইক পম্পেওর মধ্যে বৈঠকের পর। হিজবুল্লা জঙ্গিদের পিছনে মদত রয়েছে ইজরায়েলের প্রধান শত্রু ইরানের। এমনটাই মনে কর হয়। তবে বিশ্লেষকদের মতে, মূলত এই টানেলগুলির তৈরির পিছনে ইরানই সাহায্য করেছে হিজবুল্লাহকে।

The post শিয়া জঙ্গি সংগঠন হিজবুল্লাদের তৈরি একাধিক টানেলের খোঁজ পেল ইজরায়েল appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2EfttT3
via IFTTT

Comments