গড়িয়ায় আইনজীবীর বাড়িতে চুরি

স্টাফ রিপোর্টার, কলকাতা: চোর ডাকাত ধরা পড়লে তাদের পরিবার আদালতে আইনজীবীর দ্বারস্থ হন। এবার ঘটলো তার উল্টো ঘটনা। একটি চোরের দল স্বশরীরে হাজির হল আইনজীবীর বাড়িতে। আইনজীবীর বাড়িতে কেন চোরের দল তার তদন্তে নেমেছে পুলিশ।

আইনজীবী অতনু কিশোর দাসের বাড়ি গড়িয়ার কামডহরি পূর্ব পাড়া। শুক্রবার বিকাল চারটা নাগাদ ওই আইনজীবী বাড়ি থেকে বেড়িয়ে যান। এরপর সন্ধ্যা ছটা কুড়ি মিনিট নাগাদ তার স্ত্রী লাবণ্যপ্রভা দাস বাড়ি থেকে বেড়িয়ে নিকট এক আত্মীয় বাড়িতে যান।

আরও পড়ুন: নেই উপস্থিতি, তবু দিতে হবে পরীক্ষা, উমেশচন্দ্র কলেজে ঘেরাও অধ্যক্ষ

রাত আটটা নাগাদ লাবণ্য প্রভা দাস বাড়িতে ফিরে আসেন। এসে দেখেন বাড়ির সামনের দরজার তালা ভাঙ্গা। ভিতরে ঢুকে দেখেন সমস্ত জিনিস লন্ডভন্ড। আলমারি খুলে দেখেন সেখানে রাখা তাদের সোনার গহনা, নগর টাকা খোয়া গিয়েছে।

আইনজীবীর দাবি গহনা, ল্যাপটপ এবং নগদ টাকাসহ দু’লক্ষাধিক টাকার জিনিস পত্র নিয়ে চম্পট দিয়েছে চোরের দল। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে আসে বাঁশদ্রোনি থানার পুলিশ। প্রায় দুই ঘণ্টা ফাঁকা ফাঁকা ছিল বাড়ি সেই সুযোগ নিয়ে ভর সন্ধ্যায় কিভাবে জনবহুল এলাকায় চোর চুরি করে পালালো তা নিয়ে উঠছে প্রশ্ন? যদিও ঘটনার তদন্তে নেমেছে বাঁশদ্রোণী থানার পুলিশ।

The post গড়িয়ায় আইনজীবীর বাড়িতে চুরি appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2BYnoZa
via IFTTT

Comments