ফের গ্রেফতার তারকা ক্রিকেটারের ভাই

সিডনি: ঘরে বাইরে চাপে খোয়াজা৷ মাঠে ব্যাট হাতে ভারতের বিরুদ্ধে চোখ ধাঁধানো পারফরম্যান্স নেই৷ তার উপর মাঠের বাইরে ভাইয়ের গ্রেফতারে বারবার শিরোনামে উঠে আসছে তার নাম৷ ফের একবার গ্রেফতার অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার উসমান খোয়াজার ভাই আরসালান৷

গত অগস্টে নিউ সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয়ের অফিস থেকে একটি ল্যাপটপ ও একটি নোটবুক উদ্ধার করে পুলিশ, যাতে তৎকালীন অজি প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল ও তাঁর সহকারী জুলি বিশপকে হত্যার ব্লু-প্রিন্ট ছিল৷ এছাড়া অপেরা হাউস ও বিভিন্ন রেল স্টেশনে সন্ত্রাসবাদী হামলার ছকও ছিল তাতে৷ ল্যাপটপটি ছিল আরসালানের সহকর্মী শ্রীলঙ্কান এক পিএইচডি ছাত্র মহম্মদ নিজামুদ্দিনের৷ পরে জানা যায়, নারিঘটিত বিদ্বেষের কারণে নিজামুদ্দিনকে পুলিশের কাছে সন্ত্রাসবাদী প্রমাণ করতে তাঁর ল্যাপটপে এমন ভুয়ো জঙ্গি হানার ছক কষেছিলেন খোওয়াজার ভাই৷

এই ঘটনায় ডিসেম্বরের শুরুতে তাঁকে গ্রেফতার করা হলেও পরে জামিনে মুক্তি পান আরসালান৷ বৃহস্পতিবার ফের উসমানের ভাইকে গ্রেফতার করা হয়েছে৷ সাক্ষীদের প্রভাবিত করার অভিযোগেই ফের গ্রেফতার করা হয়েছে তাঁকে৷

বিস্তারিত আসছে…

The post ফের গ্রেফতার তারকা ক্রিকেটারের ভাই appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2EViqit
via IFTTT

Comments