সেমিফাইনালেই বোঝা গেল বিজেপি কোথাও নেই: মমতা

কলকাতা: সোমবার সকাল থেকেই ফলাফলের ট্রেন্ড কংগ্রেসের দিকে। বিজেপি শিবির কার্যত থমথম। পাঁচ রাজ্যের মধ্যে তিনটি রাজ্যেই এগিয়ে কংগ্রেস। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, মানুষই সবসময় গণতন্ত্রে ‘ম্যান অফ দ্য ম্যাচ’।

জয়ী দলকে অভিনন্দন জানিয়ে ট্যুইট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, ”সেমিফাইনালে প্রমাণিত হল যে কোনও রাজ্যের বিজেপির জায়গা নেই। ২০১৯-এর ফাইনাল ম্যাচের আগে সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠার ইঙ্গিত এই জয়।”

তাঁর মতে বিজেপির এই পরাজয় আসলে অন্যায়, অবিচার, প্রতিষ্ঠান বিরোধিতা, মানুষে বেকারত্বের বিরুদ্ধে গণতন্ত্রের জয়। কৃষক, দলিত, তফশিলীদের দুর্দশার কথাও উল্লেখ করেছেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, ”মানুষ বিজেপির বিরুদ্ধে ভোট দিয়েছে। এটা মানুষের বিচার ও দেশবাসীর জয়।”

এদিকে, হাড্ডাহাড্ডি লড়াই চলছে৷ মধ্যপ্রদেশে ক্রমশই গেরুয়া শিবিরকে ফিছনে ফেলে দিয়ে ম্যাজিক ফিগারের দিকে এগিয়ে যাচ্ছে কংগ্রেস৷

ছত্তিশগড়ে পিছিয়ে রয়েছেন বিদায়ী মুখ্যমন্ত্রী এবং বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী রমণ সিং। প্রায় প্রথম থেকেই তিনি পিছিয়ে ছিলেন, মাঝে এক রাউন্ড এগিয়ে গেলেও পরে ফের পিছিয়ে যান রমন। গত রবিবারে ইনিই খুব জোর গলায় নিজের এবং দলের জয়ের কথা বলেছিলেন।

পিছিয়ে রয়েছেন বিজেপির মুখ্যমন্ত্রী। যাবতীয় আত্মবিশ্বাস নস্যাৎ করে পরিবর্তনের হাওয়া গেরুয়া রাজ্যে। উৎসবের তেজ বেড়ে গেল দিল্লির জাতীয় কংগ্রেসের সদর দফতরে। শুরু হয়ে গিয়েছে বাজি ফাটানো। বাড়ছে সমর্থকদের ভিড়।

The post সেমিফাইনালেই বোঝা গেল বিজেপি কোথাও নেই: মমতা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2EbRauW
via IFTTT

Comments