ক্ষমতা পেয়েই ফের নিজেকে পাপ্পু প্রমাণ রাহুলের

নয়াদিল্লি: শুরুতেই চালে ভুল করে বসলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। আর সেই কারণেই যেন আইসিইউ-তেও অক্সিজেন পেল ভারতীয় জনতা পার্টি। একই সঙ্গে ফের রাহুল গান্ধীকে পাপ্পু প্রমাণে ঝাঁপাল গেরুয়া বাহিনী।

আর পাঁচ মাস পরেই দেশ জুড়ে অনুষ্ঠিত হবে সপ্তদশ লোকসভা নির্বাচন। সেই ফাইনাল ম্যাচের আগে সেমিফাইনাল ছিল পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন। যেখানে বড় ধাক্কা খেয়েছে বিজেপি। পাশাপাশি দীর্ঘদিন পরে সাফল্যের স্বাদ পেয়েছে কংগ্রেস। আরও ভালো করে বললে মুখে হাসি ফুটেছে রাহুল গান্ধীর।

আরও পড়ুন- বেআইনিভাবে দখল করে থাকা ভারতের সমস্ত জায়গা খালি করার নির্দেশ পাকিস্তানকে

কিন্তু ফল ঘোষণার পরেই সাংবাদিক সম্মেলনে বেচাল করলেন রাহুল। যাকে হাতিয়ার করে কার্যত লোকসভা নির্বাচনের জন্য কংগ্রেস বিরোধী প্রচার শুরু করে দিল বিজেপি। ক্ষমতা দখল করা তিন রাজ্যের সরকার গঠনের আগেই কিছুটা হলেও ব্যাকফুটে চলে গেল কংগ্রেস। সৌজন্যে অবশ্যই সভাপতি রাহুল গান্ধী।

কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী নির্বাচনী প্রচারের সময় থেকেই জয়ের বিষয়ে বিশেষ আশাবাদী ছিলেন মধ্যপ্রদেশে। পদ্ম উপরে গদিতে হাত বসলেই কৃষি ঋণ মুকুব করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। সময় সীমাও বেঁধে দিয়েছিলেন রাহুল। প্রচারসভায় বলেছিলেন, “এই ভোটের পরে কংগ্রেস ক্ষমতায় আসছে। ভোটের পরে দশ দিন গুণবেন।” এরপরে নিজেই আঙুল গুণে এক থেকে দশ পর্যন্ত গোনেন রাহুল। তারপরে বলেন, “দশ দিনের মধ্যে মধ্যপ্রদেশের সমস্ত কৃষকদের ঋণ মুকুব করে দেওয়া হবে।”

আরও পড়ুন- রাহুলকে ‘কৃষি ঋণ মুকুবের প্রতিশ্রুতি’ মনে করিয়ে পদত্যাগ শিবরাজের

ভোটের ফল ঘোষণার পরে অবশ্য উলটো সুর শোনা গিয়েছে রাহুলের মুখে। সাংবাদিক সম্মেলনে রাহুল বলেন, “ঋণ মুকুব কোনও সমাধান নয়। সমাধান অনেক জটিল এবং চ্যালেঞ্জিং বিষয়।” একই সঙ্গে তিনি আরও জানান যে কৃষকের সমাধানের জন্য পরিকাঠামো এবং প্রযুক্তির উন্নতি দরকার। শেষে বলেছেন, “খুব খোলাখুলি বলছি কৃষকদের সমাধান কোনও সহজ কাজ নয়। অনেক কঠিন।”

আরও পড়ুন- ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘনের দায়ে পাকিস্তানকে ব্ল্যাক লিস্টে ফেলল আমেরিকা

এই দুই সময়ের ঘটনার ভিডিও নিয়েই কংগ্রেস বিরোধী প্রচার শুরু করে দিয়েছে বিজেপি। দুই ভিডিও জুড়ে ছড়িয়ে দেওয়া হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ক্যাপশনে লেখা হচ্ছে, “এটাই কংগ্রেসের প্রকৃত চেহারা।” অনেকে আবার মোজা করে বলছেন, “জিতুক বা হারুক রাহুল আসলে পাপ্পু। প্রমাণিত।”

The post ক্ষমতা পেয়েই ফের নিজেকে পাপ্পু প্রমাণ রাহুলের appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2EgRWXr
via IFTTT

Comments