বক্সিং ডে টেস্টে দল পাল্টাল অস্ট্রেলিয়াও
মেলবোর্ন: প্রথম একাদশে একসঙ্গে তিনটি রদবদল করে বক্সিং ডে টেস্টে মাঠে নামছে ভারত৷ কোহলিরা ছেঁটে ফেলেছে দুই ওপেনারকেই৷ বাদ দিয়েছে পেসার উমেশ যাদবকেও৷ ‘ব্র্যান্ড নিউ’ ওপেনিং জুটি নিয়ে মেলবোর্নে খেলতে নামার সিদ্ধান্ত নিয়েছে টিম ইন্ডিয়া৷
এই অবস্থায় তৃতীয় টেস্টের প্রথম একাদশে পরিবর্তন আনল অস্ট্রেলিয়াও৷ অ্যাডিলেড ও পারথে অপরিবর্তিত এগারোজনকে নিয়েই খেলতে নেমেছিল অজিরা৷ অ্যাডিলেডে হারতে হলেও পারথে এসেছে কাঙ্খিত জয়৷ সচরাচর দাপুটে জয় পেলে বেশিরভাগ দলই উইনিং কম্বিনেশন ধরে রাখতে চায়৷ সেদিক থেকে বিচার করলে উল্টো পথে হাঁটতে দেখা গেল অজি টিম ম্যানেজমেন্টকে৷
মেলবোর্ন টেস্টের জন্য অস্ট্রেলিয়ার প্রথম একাদশে সুযোগ পেলেন অলরাউন্ডার মিচেল মার্শ৷ তাঁকে জায়গা ছেড়ে দিতে বাধ্য হলেন মিডল অর্ডার ব্যাটসম্যান পিটার হ্যান্ডসকম্ব৷ ভারতীয় পেসারদের বিরুদ্ধে হ্যান্ডসকম্বের টেকনিকে সমস্যা হচ্ছে বলে মনে হওয়ায় তৃতীয় টেস্ট থেকে ছেঁটে ফেলা হয় ২৭ বছর বয়সি ডানহাতি ব্যাটসম্যানকে৷
বিস্তারিত আসছে…
The post বক্সিং ডে টেস্টে দল পাল্টাল অস্ট্রেলিয়াও appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2Q01rww
via IFTTT
Comments
Post a Comment