আর এক সুব্রহ্মণ্যন নতুন মুখ্য আর্থিক উপদেষ্টা

নয়াদিল্লি: নিজের বইতে নোটবন্দির সমালোচনা কর নিয়ে রীতিমতো বিতর্ক সৃষ্টি করেছিলেন এক প্রাক্তন মুখ্য আর্থিক উপদেষ্টার সুব্রহ্মণ্যন ৷ এবার তারই জায়গায় বসছেন আর সুব্রহ্মণ্যন৷ এবার অরবিন্দের জায়গায় নতুন আর্থিক উপদেষ্টা হচ্ছেন কৃষ্ণমূর্তি সুব্রহ্মণ্যন।

বর্তমানে হায়দরাবাদের ইন্ডিয়ান স্কুল অব বিজনেসের (আইএসবি) অধ্যাপক এই কৃষ্ণমূর্তির কাজের জগৎ হল অর্থনীতি, ব্যাংকিং, সংস্থা পরিচালনা ইত্যাদি। আইআইটি, আইআইএম -এর এই প্রাক্তনী পড়াশোনা করেছেন মার্কিন মুলুকে শিকাগো বিশ্ববিদ্যালয়ের বুথ স্কুল অব বিজনেস-ও।

আরও পড়ুন: ইভিএম কারচুপি করেই জিতেছে মোদী, দাবি রাহুলের

তাছাড়া আবার দুবছর আগে নোটবন্দির প্রশংসা করতে দেখা গিয়েছিল এই কৃষ্ণমূর্তিকে ৷ তখন তাঁর বক্তব্য ছিল, দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে তা এক বৈপ্লবিক সিদ্ধান্ত৷ ফলে ২০১৯ এর ভোটের আগে অর্থনীতিকে চাঙ্গা করতে এই কৃষ্ণমূর্তিকেই ভরসা করছে মোদী সরকার।

আরও পড়ুন: মোদী-যোগী সরকারই রাম মন্দির নির্মাণে স্বামীর বিরোধী

ঘটনাচক্রে শুক্রবার যেমন নতুন আর্থিক উপদেষ্টার নাম ঘোষণা হয়েছে সেই দিনই মুম্বইয়ে নিজের বই প্রকাশ করেছেন অরবিন্দ সুব্রহ্মণ্যন। ইতিমধ্যেই ওই বইয়ের কিছু অংশ সংবাদমাধ্যমে প্রকাশিত হয়ে সোরগোল পড়েছে৷ জুলাইতে বিদায় নেওয়া অরবিন্দ যাতে লিখেছেন, নোটবন্দি এদেশে অর্থনীতিতে নির্মম ধাক্কা। আর সেই মন্তব্যকে হাতিয়ার করে বিরোধীও মোদীকে নতুন উৎসাহে আক্রমণ শানাতে থাকে৷

তবে এটা ঘটনা নোটবন্দি নিয়ে দুই সুব্রহ্মণ্যনের মধ্যে এখন মতভেদ থাকলেও এক সময় এনারা দুজন একসঙ্গে কাজও করেছেন৷ যেমন২০১৫ সালে আর্থিক সমীক্ষা গড়ার সময় অরবিন্দ এবং কৃষ্ণমূর্তিকে একসঙ্গে কাজ করতে দেখা গিয়েছিল৷

The post আর এক সুব্রহ্মণ্যন নতুন মুখ্য আর্থিক উপদেষ্টা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2L4BafJ
via IFTTT

Comments