অটো বন্ধে চরম ভোগান্তি শহরবাসীর
কলকাতা: শহরে আটো ভোগান্তি৷ বন্ধ রাসবিহারী-চেতলা, নিউ আলিপুর, বেহালা বালিগঞ্জ, হালতু বেহালা, বেহালা রাসবিহারী সহ মোট ১৮টি রুটের অটো চলাচল৷
মঙ্গলবার রাত পৌনে দশটা নাগাদ একটি সরকারি বাস তারাতলা থেকে নিউ আলিপুরের দিকে যাচ্ছিল। উলটো পথে আসছিল অটোটি। নিউ আলিপুর মিলিটারি ক্যাম্পের সামনে অটোটি বাঁক ঘুরতে যায়৷ সেই সময় সরকারি বাসটি সজোরে ধাক্কা মারে অটোটিতে। ফলে দুমড়ে যায় অটোটি। মারা যান দুর্ঘটনাগ্রস্ত অটোর চালক৷ সেই ঘটনার প্রতিবাদেই বুধবার সকাল থেকে সবিহারী-চেতলা ও নিউ আলিপুর রুটে অটো চলাচল বন্ধ রাখেছেন চালকরা৷
দুর্ঘটনাগ্রস্ত অটোটি ট্রাঙ্গুলার পার্ক-শখের বাজার রুটের ছিল৷ ওি রুটের অটো চালকদের দাবি দু’টি সরকারি বাসের রেষারেষির জেরেই এই প্রাণঘাতী দুর্ঘটনা। পুলিশের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগে এদিন অটো চলাচল বন্ধ রাখা হয়েছে বলে জানান চালকরা৷ ফলে তীব্র ভোগান্তির শিকার নিত্য যাত্রীরা৷
The post অটো বন্ধে চরম ভোগান্তি শহরবাসীর appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2ReZ7qa
via IFTTT
Comments
Post a Comment