মৃত্যুর পরেও নিরুপম সেনকে ছাড়ল না সিঙ্গুর প্রসঙ্গ

স্টাফ রিপোর্টার, কলকাতা: বৃহস্পতিবার রাজ্য বিধানসভায় শোকপ্রস্তাব পেশ করলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ সদ্য প্রয়াত প্রাক্তন শিল্পমন্ত্রী নিরুপম সেন ও প্রাক্তন ডেপুটি স্পীকার হায়দার আজিজ সফির প্রসঙ্গে এই শোকপ্রস্তাব এদিন পেশ করা হয়৷

নিরুপম সেন সম্পর্কে বলতে গিয়ে সিঙ্গুর প্রসঙ্গের উল্লেখ করেন শিক্ষামন্ত্রী৷ তিনি বলেন ‘নিরুপম সেনের মত এক সহযোদ্ধাকে হারালাম আমরা৷ তাঁর সঙ্গে রাজনীতিগত ভাবে মতবিরোধ থাকলেও, ব্যক্তি নিরুপম সেনের সঙ্গে কোনও মতবিরোধ নেই৷ অত্যন্ত ভাল মানুষ ছিলেন তিনি৷ বিরোধী রাজনীতি স্তরে কৃষি আন্দোলন নিয়ে ওনার কাছে গিয়েছিলাম৷ অনেকবার বসে আলোচনা করেছি৷ হতে পারে তাঁর চিন্তাধারাকে মানতে পারতাম না৷ কিন্তু ওনার শিল্প নীতির সম্মান করি৷ আজীবন দলীয় মতকে অগ্রাধিকার দিয়ে এসেছেন৷ সেই ক্ষেত্রে ওনাকে শ্রদ্ধা করি৷

আরও পড়ুন : ‘২০টি মুসলিম অধ্যুষিত দেশে নিষিদ্ধ তিন তালাক, ধর্ম নিরপেক্ষ ভারতে কেন নয়?’

নিরুপম সেনের শোকপ্রস্তাবেও সিঙ্গুর প্রসঙ্গের অবতারণা করেছেন পার্থ চট্টোপাধ্যায়৷ মৃত্যুর পরেও এই সিঙ্গুর নিরুপম সেনের সঙ্গ ছাড়া হল না বলে মত ওয়াকিবহাল মহলের৷ সিঙ্গুরে টাটার ন্যানো গাড়ির কারখানা এবং নন্দীগ্রামে কেমিকাল হাব তৈরিতে বুদ্ধদেব ভট্টাচার্যের সরকারের পক্ষে অগ্রণী ভূমিকা গ্রহণ করেছিলেন নিরুপম সেন-ই৷ বাম সরকারের ‘কৃষি ভিত্তি, শিল্প ভবিষ্যত’ লাইনের সার্থক রুপায়ণে নিরুপমই ছিলেন গুরু দায়িত্বে৷ কিন্তু, সিঙ্গুর বা নন্দীগ্রাম, কোথাও বাম সরকারের ইচ্ছাপূরণ হয়নি৷ ক্ষমতাচ্যুত বাম রাজ্যে রাজ্যে দিনে দিনে ক্ষয়িষ্ণু হয়েছে৷ ‘ব্র্যান্ড বেঙ্গলে’র অন্যতম পথীকৃতের চলে যাওয়ার পথেও রয়ে গেল সিঙ্গুর প্রসঙ্গ, যা ছাপ ফেলল তাঁর শোকপ্রস্তাবেও বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা৷

অন্যদিকে এদিন, প্রাক্তন কারামন্ত্রী ও বিধানসভার প্রাক্তন ডেপুটি স্পীকার হায়দার আজিজ সফি প্রসঙ্গেও শোকপ্রস্তাব পাঠ করেন পার্থ চট্টোপাধ্যায়৷ তৃণমূলের একনিষ্ঠ সদস্য হিসেবে তুলে ধরেন সফিকে৷

The post মৃত্যুর পরেও নিরুপম সেনকে ছাড়ল না সিঙ্গুর প্রসঙ্গ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2Ai7qYh
via IFTTT

Comments