ফেসবুকের প্রোফাইল ফটো নিয়ে সাবধান, প্রতারণার নয়া ফাঁদ

নয়াদিল্লি: এবারের টার্গেট ছিল ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া৷ সেই মত প্রস্তুতিও হয়ে গিয়েছিলো৷ তবে শেষ মূহুর্তে পুলিশের হাতে ধরা পড়ে গেল দুই অভিযুক্ত৷ বিট্টু কুমার ও সঞ্জিত কুমারের পরিকল্পনা ছিল ভুয়ো আধার কার্ড তৈরি করে একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা৷

সেখান থেকে একাধিক ক্রেডিট কার্ড নিত তারা৷ আর তারপরেই ব্যাঙ্ক থেকে লোন নিয়ে উধাও হয়ে যেত৷ ঠিক একই কায়দায় তাঁরা প্রায় ১কোটি টাকার প্রতারণা করেছিল এইচডিএফসি ব্যাঙ্ক থেকে৷ ফেসবুক থেকে বিভিন্ন লোকের ছবি চুরি করে ভুয়ো আধার কার্ড তৈরি করত তারা৷

আরও পড়ুন : ট্রেনে আর জলের কোনও অভাব হবে না

তারপরেই সেই আধার কার্ড ব্যবহার করে বেআইনী ভাবে টাকা আদায় করতে ব্যাঙ্কগুলি থেকে৷ শুধু ভুয়ো আধার কার্ডই নয়, তারা ভুয়ো পরিচয়পত্র ও প্যান কার্ডও তৈরি করত তাঁরা৷ এইভাবে প্রায় ৩৯টি ভুয়ো ব্যাঙ্ক অ্যাকাউন্ট তারা তৈরি করেছিল৷ সেখান থেকেই ক্রেডিট কার্ড মারফত একের পর এক ঋণ নিত তারা৷

পরিচয় পত্রে কখনও কারসো গ্লোবাল টেলিকম, কখনও এরিকসন টেকনোলজি নামে ভুয়ো কোম্পানির বিস্তারিত বিবরণ থাকত৷ তৈরি ছিল ভুয়ো নথি পত্রও৷ এমনকি একাধিক কর্মী সেখানে কাজ করছে বলেও নথিপত্রে লেখা থাকত৷ যদিও সেই সব কর্মীর কোনও হদিশ পাননি তদন্তকারী আধিকারিকরা৷

আরও পড়ুন : হীরে ব্যবসায়ীর খুনের মামলায় আটক বাঙালি অভিনেত্রী

দক্ষিণ পূর্ব দিল্লি পুলিশের ডিসিপি চিন্ময় বিসওয়াল বলেন বেশ কিছু ক্রেডিট কার্ড তাদের তৈরি ছিল যার ক্রেডিট লিমিট ছিল ৬ লক্ষ টাকা পর্যন্ত৷ সেই সব টাকাই তুলে নিয়ে প্রতারণার ছক কষেছিল তারা৷

The post ফেসবুকের প্রোফাইল ফটো নিয়ে সাবধান, প্রতারণার নয়া ফাঁদ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2BZqSdF
via IFTTT

Comments