কোহলিদের জন্য গতি-বাউন্সের কঠিন প্রশ্নপত্র তৈরি অজিদের

পারথ: ‘সিটবেল্ট বেঁধে নিন, গতির দুনিয়ায় আপনাকে স্বাগত’!শুক্রবার পারথে দ্বিতীয় টেস্টের বল গড়ানোর আগে অজিদের মনের ভাষাটা কিছুটা এরকম৷ কোহলিদের এভাবেই স্বাগত জানাতে তৈরি সবুজ ঘাসের পিচ৷

গতি আর বাউন্সের মিশেলে তৈরি হয়েছে পারথের নতুন অপটাস স্টেডিয়ামের পিচ৷ পারথের আরেক স্টেডিয়াম ওয়াকার পিচের চেয়ে এই পিচ আরও ভয়ংকর বলে মনে করছেন বিশেষজ্ঞরা৷ ভারত-অজি ম্যাচ দিয়ে শুরু হচ্ছে নতুন এই স্টেডিয়ামের পথ চলা৷ ম্যাচ শুরুর ২৪ ঘন্টা আগে স্টেডিয়ামের প্রধান কিউরেটর হুংকার দিয়ে রাখলেন, গতি আর বাউন্সের সেরা পিচ তৈরি করেছেন তারা৷ এটাই এখন অস্ট্রেলিয়ার সবচেয়ে বাউন্সিয়েস্ট পিচ৷ কিউরেটরের কথাতেই স্পষ্ট, কোহলিদের জন্য কঠিন প্রশ্নপত্র তৈরি অজিদের, এবার বিরাট উত্তর দেওয়ার পালা৷

বিস্তারিত আসছে…

The post কোহলিদের জন্য গতি-বাউন্সের কঠিন প্রশ্নপত্র তৈরি অজিদের appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2BcJfKv
via IFTTT

Comments