বর্ষবরণের অনুষ্ঠান বন্ধ করার দাবি হিন্দু সংগঠনের

বেঙ্গালুরু: অ-হিন্দুদের উৎসবে বরাবরই আপত্তি জানিয়ে থাকে হিন্দুত্ববাদী সংগঠনগুলি। এবার বর্ষবরণের অনুষ্ঠান নিয়ে উঠছে আপত্তি। বেঙ্গালুরু শহরে নিউ ইয়ার সেলিব্রেশনে আপত্তি তুলল হিন্দুত্ববাদী সংগঠন।

বেঙ্গালুরু পবিত্রতা রক্ষা করুন, এই দাবি সরব হয়েছে তারা। প্রত্যেক বছরই বেঙ্গালুরুর এমজি রোড বা ব্রিগেড রোডে এই সেলিব্রেশন হয়ে থাকে। এবারও সেই অনুষ্ঠানের প্রস্তুতি চলছে। ৩১ ডিসেম্বর রাতে হবে সেই অনুষ্ঠান। আর সেই অনুষ্ঠানেই জানানো হচ্ছে আপত্তি।

সংগঠনগুলির তরফ থেকে পুলিশের কাছে অনুষ্ঠান বন্ধ করার দাবি জানানো হয়েছে।

বেঙ্গালুরু পুলিশ কমিশনারের কাছে দু’পাতার একটি মেমোরান্ডাম জমা দেওয়া হয়েছে। হিন্দু জনজাগ্রুতি সমিতির কো-অর্ডিনেটর মোহন গৌড়া জানিয়েছেন, পাশ্চাত্য সংস্কৃতি দেশের নতুন প্রজন্মকে শেষ করে দিচ্ছে। এইজন্যই ছেলেমেয়ার স্মোক, ড্রিংক বা অশ্লীল নৃত্য করছে। বাড়ছে ইভটিজিং-এর মত ঘটনাও। তিনি আরও জানিয়েছেন, মত্ত অবস্থায় যুবক-যুবতীরা এই ধরনের অনুষ্ঠানে যোগ দিচ্ছেন ফলে হারিয়ে যাচ্ছে মূল্যবোধ। তাই এই ধরনের অনুষ্ঠান নিষিদ্ধ করার দাবি জানানো হয়েছে পুলিশকে।

উল্লেখ্য, বছর দুয়েক আগে এরকমই একটি বর্ষবরণের অনুষ্ঠানে এমজি রোড ও ব্রিগেড রোডে একাধিক মহিলাকে শ্লীলতাহানির ঘটনা ঘটে।

The post বর্ষবরণের অনুষ্ঠান বন্ধ করার দাবি হিন্দু সংগঠনের appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2CvcF8N
via IFTTT

Comments