এমসিজি-র ফ্ল্যাট পিচে একদিনে পড়ল ১৫ উইকেট
মেলবোর্ন: এমসিজি-র ফ্ল্যাট পিচে বক্সিং ডে টেস্টের নিষ্পত্তি হওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছিল প্রথম দু’দিনের পর৷ কিন্তু তৃতীয় দিন ৩৬০ ডিগ্রি ঘুরে মেলবোর্নের বাইশ গজ হয় উঠে বোলার ফ্রেন্ডলি৷ শুক্রবার ম্যাচের তৃতীয় পড়ল ১৫ উইকেট৷ প্রথম দু’দিনে ৭ উইকেটে উঠেছিল ৪৫১ রান৷ আর তৃতীয় দিন ১৫ উইকেট পড়লল মাত্র ১৯৭ রানে৷
১৫টি উইকেটের মধ্যে ১০টি দখল করেন জসপ্রীত বুমরাহ ও প্যাট কামিন্স৷ বুমরাহের দুরন্ত সুইংয়ে ১৫১ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস৷ কেরিয়ারের সেরা বোলিং বুমরাহের৷ মাত্র ৩৩ রান খরচ করে অজি ইনিংসের ছ’ ব্যাটসম্যানকে প্যাভিলিয়নের পথ দেখান গুজরাতের ডানহাতি পেসার৷ বুমরাহের গতি ও সুইংয়ের সামনে দিশেহারা হয়ে পড়েন অজি ব্যাটসম্যানরা৷
মেলবোর্নে দুরন্ত বোলিংয়ের সুবাদে প্রায় চার দশকের পুরনো এক রেকর্ড ভাঙেন বুমরাহ৷ চলতি বছর জানুয়ারিতে কেপ টাউনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট অভিষেকের পর থেকে বক্সিং ডে টেস্টের প্রথম ইনিংস পর্যন্ত ৪৫টি উইকেট নিলেন বুমরাহ৷ অভিষেক বছরে সব থেকে বেশি টেস্ট উইকেট নেওয়ার কৃতিত্ব এখন তাঁর দখলে৷

এতদিন এই রেকর্ড ছিল দিলীপ দোশির৷ ১৯৭৯ সালে ১০টি টেস্টে ৪০টি উইকেট নিয়েছিলেন বাঁ-হাতি স্পিনার৷ মেলবোর্ন টেস্টের আগে ৮টি টেস্টে ৩৯টি উইকেট নিয়েছিলেন বুমরাহ৷ অর্থাৎ ন’নম্বর টেস্টেই দোশিকে টপকে গেলেন জসপ্রীত৷ পাশাপাশি এই নিয়ে তিনবার ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করলেন ভারতের এই ডানহাতি পেসার৷

৮ রানে এদিন খেলা শুরু করেন দুই অজি ওপেনার মার্কাস হ্যারিস ও অ্যারন ফিঞ্চ৷ কিন্তু ১১তম ওভারেই প্যাভিলিয়নের পথ ধরেন ফিঞ্চ৷ অজি ইনিংসের প্রথম উইকেটটা ইশান্ত তুলে নিলেও বুমরাহের বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেননি অজি ব্যাটসম্যানরা৷ বুমরাহের প্রথম শিকার হ্যারিস৷ বুমরাহের পরের পাঁচ শিকার হলেন শন মার্শ, ট্র্যাভিলস হেড, টিম পেইন, নাথান লায়ন ও জোস হ্যাজেলউড৷

২৯২ রানে এগিয়ে থেকেও অবশ্য অস্ট্রেলিয়াকে ফলো-অন করানোর সাহস দেখাননি ক্যাপ্টেন কোহলি৷ উলটে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ধরাশায়ী ভারত৷ তৃতীয় দিনের শেষে মাত্র ৫৪ রানে ভারতের পাঁচ ব্যাটসম্যান প্যাভিলিয়নের পথ ধরেছেন৷ এর মধ্যে চারটি শিকার কামিন্সের৷ ভারতীয় ইনিংসের দুই সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি ও চেতশ্বর পূজারাকে শূন্য রানে প্যাভিলিয়নে ফেরানোর পাশাপাশি হনুমা বিহারী এবং অজিঙ্ক রাহানেকেও ড্রেসিংরুমে ফেরান ডানহাতি অজি পেসার৷

The post এমসিজি-র ফ্ল্যাট পিচে একদিনে পড়ল ১৫ উইকেট appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2RkJUUm
via IFTTT
Comments
Post a Comment