ওমানের বিরুদ্ধে রুদ্ধদ্বার প্রস্তুতি ম্যাচ ভারতের

আবুধাবি: অপেক্ষার কয়েকদিন৷ নতুন বছরের জানুয়ারির শুরুতেই এএফসি এশিয়ান কাপের ঢাকে কাঠি পড়তে চলেছে৷ ৫ জানুয়ারি থেকে শুরু হচ্ছে হাইভোল্টেজ টুর্নামেন্ট৷  এশিয়ান কাপের ফাইনাল পর্বে নামার আগে স্টেজ রিহার্সালে আবুধাবিতে আজ ওমানের মুখোমুখি ভারত৷

সুনীলদের এই ম্যাচের অবশ্য কোনও টিভি বা অনলাইন সম্প্রচার থাকছে না৷ বন্ধ স্টেডিয়ামেই ওমানের বিরুদ্ধে নিজেদের শক্তি পরীক্ষা করে নিতে মাঠে নামছে সুনীল অ্যান্ড কোম্পানি৷ ভারতীয় সময় ‘ব্লু টাইগার্স’দের ম্যাচ সন্ধ্যে ৭.৩০ মিনিটে৷

 

The post ওমানের বিরুদ্ধে রুদ্ধদ্বার প্রস্তুতি ম্যাচ ভারতের appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2AhCjvW
via IFTTT

Comments