ফের বন্ধ ভাঙড়ের পাওয়ার গ্রিডের কাজ
স্টাফ রিপোর্টার, কলকাতা: দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে ফের উত্তেজনা৷ বৃহস্পতিবার সকালে বন্ধ করে দেওয়া হল পাওয়ার গ্রিডের কাজ৷ স্থানীয় বাসিন্দাদের একাংশ এই কাজে বাধা দেয়৷ ফলে বন্ধ হয়ে যায় কাজ৷
দীর্ঘদিন আন্দোলনের ফলে বন্ধ ছিল পাওয়ার গ্রিডের কাজ৷ চলতি বছরের আগস্ট মাসে জমি জীবিকা বাস্ততন্ত্র ও পরিবেশ রক্ষা কমিটির প্রতিনিধির সাথে দক্ষিণ ২৪ পরগনার জেলা প্রশাসন এর বৈঠক হয়৷ সেই বৈঠকে ভাঙড়ের পাওয়ার গ্রিড প্রকল্প তৈরির জট কাটে।
লিখিত চুক্তিতে সিদ্ধান্ত হয় পাওয়ার গ্রিড নয়, তৈরি হবে পাওয়ার সাব স্টেশন৷ এরপরই শুরু হয়েছিল কাজ৷ সেই কাজ ফের বন্ধ হয়ে গেল৷
বিস্তারিত আসছে —
The post ফের বন্ধ ভাঙড়ের পাওয়ার গ্রিডের কাজ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2EPl5JG
via IFTTT
Comments
Post a Comment