লড়াকু শতরানের পরেও ‘খলনায়ক’ পূজারা

অ্যাডিলেড: যার শেষ ভালো তার সব ভালো৷ গোটা দিন ভাল খেলে এসেও শেষটা সত্যিই সুখকর করতে পারলেন না চেতেশ্বর পূজারা৷

লড়াকু শতরান, ইনিংসের ভিত গড়ে দেওয়া, একার কাঁধে দলকে টেনে নিয়ে যাওয়া৷ মিডল অর্ডারের ব্যাটিং স্তম্ভের থেকে যা যা প্রত্যাশা ছিল সবটাই করলেন৷ ব্যাটিং বিপর্যয় কাটিয়ে পূজির দুরন্ত শতরানে ভর করে দিনের শেষে আড়াশোর ছুঁয়েছে ভারত৷ কিন্তু ঐ দিনের শেষের একটা ভুলই হিরো থেকে ভিলেন বানিয়ে দিল পূজিকে৷

দিনের একেবারে শেষ মুহূর্তে ৮৮ তম ওভারের পঞ্চম বলে এক রান নেওয়ার তাড়াহুড়ো করেন পূজারা৷ লক্ষ্য অবশ্যই শামিকে নট স্ট্রাইকার রাখা৷ অর্থ্যাৎ চাপটা নিজের কাঁধে রেখেই উইকেট বাঁচিয়ে ফিরতে চেয়েছিলেন৷ প্যাট কামিন্সের থ্রোয়ের সামনে শেষটায় হারতে হয়৷ তার আগের ওভারে স্টার্ককে একটি ছক্কা হাঁকানোর পরই মনসংযোগের অভাবটা ধরা পড়েছিল৷ ছক্কাটা নিঁখুত হলেও পরের বলেই খোঁচা খেতে খেতে বেঁচেছিলেন পূজি৷

শেষবেলায় ক্ষমাহীন এই ভুল করে রান আউট না পেলে ম্যাচের দ্বিতীয় দিন অ্যাডভান্টেজ নিয়ে মাঠে নামার সুযোগ ছিল ভারতের সামনে৷ প্রথম দিন শেষে ৯ উইকেট হারিয়ে ভারতের ঝুলিতে ২৫০ রান৷ আর পূজারার নামের পাশে ১২৩রান৷

বিস্তারিত আসছে…

The post লড়াকু শতরানের পরেও ‘খলনায়ক’ পূজারা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2zHEaKo
via IFTTT

Comments