ভয়াবহ আগুনে ভস্মীভূত তিনটি দোকান ও দুটি গাড়ি
স্টাফ রিপোর্টার, তমলুক: রাতের অন্ধকারে ভয়াবহ আগুনে ভস্মীভূত হয়ে গেল তিনটি দোকান সহ দুটি গাড়ি৷ ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার শান্তিপুর হলদিয়া- মেচেদা এনএইচ ৪১ নম্বর জাতীয় সড়কের ধারে৷ ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
জানা গিয়েছে, প্রথমে শর্ট সার্কিট থেকে একটি ফাইবার ডিজাইনারের দোকানে আগুন লাগে। সেখান থেকে আগুন ছড়িয়ে পড়ে শান্তিপুর স্থানীয় বাসিন্দা হরিপদ সাঁতরার একটি ভুসিমাল দোকানে৷ সেখান থেকে সামনের আরও একটি দোকানে আগুন লাগে। ক্রমশ আগুন ছড়িয়ে পড়তে পড়তে পাশে থাকা একটি মারুতি গাড়ি ও একটি টোটোতেও আগুন ধরে যায়৷ ভস্মীভূত হয়ে যায় তিনটি দোকান সহ একটি মারুতি গাড়ি সহ একটি টোটো৷ সামনে পেট্রোল পাম্প থাকায় বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পায়।

স্থানীয়রা ঘটনাটি দেখতে পেয়ে দমকলে খবর দেয়৷ প্রথমে কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে একটি ইঞ্জিন আসে৷ কিন্তু তাতে আগুন নিয়ন্ত্রণে না এলে পরে তমলুক দমকল থেকে আরও একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। দমকল বিভাগের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকেই এই ভয়াবহ আগুন লেগেছে৷ ক্ষয়ক্ষতির পরিমাণ বিরাট অঙ্কের বলে জানা গিয়েছে৷
সামনে পেট্রোল পাম্প থাকায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পায় এমনই মত স্থানীয় বাসিন্দাদের। ঘটনাস্থলে কোলাঘাট থানার পুলিশ গিয়ে তদন্ত শুরু করেছে৷
The post ভয়াবহ আগুনে ভস্মীভূত তিনটি দোকান ও দুটি গাড়ি appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2PyJp46
via IFTTT
Comments
Post a Comment