হীরে ব্যবসায়ীর খুনের মামলায় আটক বাঙালি অভিনেত্রী

মুম্বই : টেলিভিশন দুনিয়ায় ‘গোপি বউ’ যথেষ্ট জনপ্রিয়৷ দর্শকের প্রিয় বউমা গোপি ওরফে দেবলীনা ভট্টাচার্য৷ সেই দেবলীনাকেই আটক করেছিল মুম্বই পুলিশ৷ হীরে ব্যবসায়ী রাজেশ্বর উদানির অপহরণ ও খুনের মামলায় আটক করা হয়েছিল তাঁকে৷

গত ২৯ নভেম্বর রাজেশ্বরের নিখোঁজের অভিযোগ দায়ের করা হয়েছিল৷ ৭ ডিসেম্বর নবি মুম্বইতে থেকে রাজেশ্বরের পচাগলা দেহ উদ্ধার করে পুলিশ৷ পুলিশি তদন্তে জানা গিয়েছে ব্যবসায়ী একাধিক মহিলাদের সঙ্গে যোগাযোগ রাখতেন৷

তাঁর ফোনের রিসেন্ট কল লিস্ট থেকে দেবলীনার নম্বর পাওয়া গিয়েছে৷ এবং যেদিন থেকে রাজেশ্বর নিঁখোজ হয়েছেন সেদিন তিনি একজন মহিলার সঙ্গে আন্ধেরিতে দেখা করতে যাচ্ছিলেন বলে জানা গিয়েছে৷

তারপরই পান্থ নগর এপুলিশ আটক করেছিল অভিনেত্রীকে৷ অভিনেত্রী সহ মোট ৪০ জনকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ৷

https://twitter.com/ANI/status/1071393825346572288?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1071393825346572288&ref_url=https%3A%2F%2Fwww.indiatoday.in%2Fcrime%2Fstory%2Fdevoleena-gopi-bahu-bhattacharya-diamond-merchant-rajeshwar-udani-murder-1405515-2018-12-09

The post হীরে ব্যবসায়ীর খুনের মামলায় আটক বাঙালি অভিনেত্রী appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2PrV98z
via IFTTT

Comments