শহরে ভোট, তৃণমূল প্রার্থীর জয় শুধু সময়ের অপেক্ষা
স্টাফ রিপোর্টার, কলকাতা: কলকাতা পুরসভার ৮ নম্বর বরো৷ এই বরোর চেয়ারম্যান নির্বাচন শুক্রবার৷ ভোট দিবেন ১১ জন কাউন্সিলার৷ চেয়ারম্যান হওয়ার দৌড়ে এগিয়ে ৭২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সন্দীপ বক্সি৷
কলকাতা পুরসভার ৮ নম্বর বরোর চেয়ারম্যান ছিলেন ৯০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বৈশ্বানর চট্টোপাধ্যায়৷ সম্প্রতি নতুন মেয়র পরিষদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন বৈশ্বানর চট্টোপাধ্যায়৷ তাকে গুরুত্বপূর্ণ দপ্তর দেওয়া হয়েছে। তার হাতে এখন আবাসন, গীতাঞ্জলি প্রকল্প ও আইন দপ্তর। তিনি মেয়র পরিষদ সদস্য হওয়ার ফলে পুরসভার ৮ নম্বর বরোর চেয়ারম্যান পদটি শূন্য হয়ে পড়ে৷ সেই শূনপদ পুরনের জন্য শুক্রবার ভোট গ্রহন৷
এই বরোতে মোট ১১টি ওয়ার্ড রয়েছে। এর মধ্যে ৯টি ওয়ার্ডেই রয়েছেন তৃণমূলের কাউন্সিলাররা৷ দু’টি ওয়ার্ডে রয়েছেন বিজেপি’র কাউন্সিলার৷ স্বভাবতই সংখ্যার বিচারে চেয়ারম্যান হওয়ার দৌড়ে এগিয়ে তৃণমূল প্রার্থী৷ সূত্রের খবর,তৃণমূল কাউন্সিলারদের মধ্যে থেকে ৭২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সন্দীপ বক্সিকে চেয়ারম্যান পদপ্রার্থী করা হয়েছে৷ পুরসভার ৮ নম্বর বরোর চেয়ারম্যান হওয়া এখন শুধু তার সময়ের অপেক্ষা৷
কলকাতা পুরসভাকে কাজের সুবিধার জন্য মোট ১৫টি বরোতে ভাগ করা হয়েছে। প্রতিটি বরোয় রয়েছে পুরসভার নির্ধারিত সংখ্যক ওয়ার্ড। কলকাতায় মোট ১৪১টি ওয়ার্ড রয়েছে। এই ওয়ার্ডগুলি কাউন্সিলরদের নির্বাচনী ক্ষেত্র রূপে বিবেচিত হয়। ৭৪তম সংবিধান সংশোধনী আইন মোতাবেক পুরসভা ওয়ার্ড কমিটি গঠনেও সক্ষম৷
The post শহরে ভোট, তৃণমূল প্রার্থীর জয় শুধু সময়ের অপেক্ষা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2PoEdzV
via IFTTT
Comments
Post a Comment