মৃত স্ত্রীকে সাত মাস ধরে বাঁচিয়ে রাখলেন স্বামী…
গোরক্ষপুর: সাত মাস আগে মারা গিয়েছিল প্রাক্তন স্ত্রী৷ কিন্তু ভার্চুয়াল ওয়ার্ল্ডে তাঁকে বাঁচিয়ে রাখেন স্বামী৷ স্ত্রীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট রীতিমত থাকত আপ টু ডেট৷ কিন্তু সত্যি যেমন বেশিদিন ধাপাচাপা দিয়ে রাখা যায় না তেমনই কীর্তিমান স্বামীর কীর্তির কথাও ফাঁস করে দিল পুলিশ৷ জানিয়েছে, স্ত্রী খুনে অভিযুক্ত চিকিৎসক স্বামী ধর্মেন্দ্র প্রতাপ সিং৷
জুন মাসে নেপালে বেড়াতে গিয়ে প্রাক্তন স্ত্রী রাখীকে পাহাড় থেকে ছুঁড়ে ফেলে খুন করে স্বামী ধর্মেন্দ্র৷ এদিকে রাখীর খোঁজ না পেয়ে তাঁর পরিবারের তরফে উত্তরপ্রদেশের শাহপুর পুলিশ থানায় মিসিং ডায়েরি করা হয়৷ মামলার গুরুত্ব বুঝে গঠন করা হয় স্পেশাল ইনভেস্টিগেশন টিম৷ সিট সত্য উদঘাটন করে গ্রেফতার করে ধর্মেন্দ্র প্রতাপ ও তাঁর দুই সহযোগীকে৷
সিটের তদন্তকারী এক অফিসার জানান, স্ত্রী থাকা স্বত্ত্বেও লুকিয়ে রাখীকে বিয়ে করেন চিকিৎসক ধর্মেন্দ্র প্রতাপ সিং৷ পরবর্তীকালে ধর্মেন্দ্রকে ছেড়ে মণীশ নামে একজনকে বিয়ে করেন রাখী৷ কিন্তু ধর্মেন্দ্রর সঙ্গে তাঁর যোগাযোগ ছিল৷ ধর্মেন্দ্রর অভিযোগ, টাকা ও সম্পত্তির জন্য তাঁকে ব্ল্যাকমেল করত রাখী৷ সেই কারণে তাঁকে খুন করে সে৷

ধর্মেন্দ্রর কল ডিটেলস খতিয়ে তদন্তকারীরা জানতে পারেন যেসময় রাখী নিখোঁজ হন তখন নেপালে ছিলেন ধর্মেন্দ্র৷ রাখীর অন্তর্ধান তদন্তে তারপর থেকেই ধর্মেন্দ্রকে সন্দেহের তালিকায় রাখা হয়৷ তদন্ত যত এগোতে থাকে তত ধর্মেন্দ্রর ভূমিকা বড় হতে শুরু করে৷ তাকে জেরার জন্য ডাকা হয়৷ পুলিশি জেরায় ভেঙে পড়ে সে৷ রাখীকে খুন করার কথা স্বীকার করে নেয় ধর্মেন্দ্র৷
পুলিশকে সে জানায়, মে মাসের শেষে দ্বিতীয় স্বামী মণীশের সঙ্গে নেপাল বেড়াতে যান রাখী৷ পরে মণীশ ফিরে এলেও সেখানে থেকে যান রাখী৷ তখন রাখীর সঙ্গে দেখা করতে যান ধর্মেন্দ্রর দুই সহযোগী৷ তারা রাখীকে পানীয়ে মাদক মিশিয়ে দেয়৷ সেই পানীয় খেয়ে জ্ঞান হারান রাখী৷ এরপর তাকে উচু পাহাড় থেকে ছুড়ে ফেলে৷
রাখীর মোবাইল নিয়ে তারা চলে যান গুয়াহাটি৷ তদন্তকারীরাও জানান, মোবাইল টাওয়ারের লোকেশন দেখে তারা ভেবেছিলেন রাখী অসম গিয়েছেন৷ কিন্তু ৪ অক্টোবরের পর মোবাইল টাওয়ারের আর কোনও লোকেশন মেলেনি৷ এতে ধন্দ আরও বাড়ে৷ পরে জানা যায় ধর্মেন্দ্রর এক সহযোগী মোবাইলটি গুয়াহাটির কোথাও ছুড়ে ফেলে দিয়ে আসে৷
The post মৃত স্ত্রীকে সাত মাস ধরে বাঁচিয়ে রাখলেন স্বামী… appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2Cyimmf
via IFTTT
Comments
Post a Comment