ইন্দোনেশিয়ায় সুনামিতে মৃতের সংখ্যা ২০০র কাছাকাছি
জার্কাতা: হু হু করে বাড়ছে মৃতের সংখ্যা৷ ইন্দোনেশিয়ায় ভয়াবহ সুনামিতে এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৬৮৷ এই সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে৷ সাতশোর বেশি জখম৷

ইন্দোনেশিয়ার জাতীয় বিপর্যয় এজেন্সির মুখপাত্র এস পুরওয়ো জানিয়েছেন, সুনামির জেরে ১৬৮ জনের মৃত্যু হয়েছে৷ জখম হয়েছেন ৭৪৫ জন৷ ৩০ জনের কোনও খোঁজ মেলেনি৷ বহু বাড়ি ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে৷
ক্র্যাকাটোয়া আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের জেরে সাগরতলে ভূমিধস হয়৷ তার জেরে শনিবার স্থানীয় সময় রাত সাড়ে ৯টা নাগাদ দক্ষিণ সুমাত্রায় আছড়ে পড়ে সুনামি৷ প্রকৃতির তাণ্ডবে মুহূর্তের মধ্যে লণ্ডভণ্ড হয়ে যায় দক্ষিণ সুমাত্রা৷ তাসের ঘরের মতো ভেঙে পড়ে ঘর বাড়ি৷ প্লাবিত হয়ে যায় রাস্তা৷ গাড়িগুলি জলের তোড়ে ভেসে যায়৷
২২ ডিসেম্বরের সুনামি ১৪ বছর আগের ভয়াবহ সুনামির স্মৃতিকে ফিরিয়ে আনে৷ ২০০৪ সালে ২৬ ডিসেম্বর সুনামি হাজার হাজার মানুষের প্রাণ কেড়ে নেয়৷ গত বছর সেপ্টেম্বর মাসে ভূমিকম্পের জেরে তছনছ হয়ে যায় ইন্দোনেশিয়ার পালু৷

ভূ-প্রাকৃতিক অবস্থানের কারণে ইন্দোনেশিয়ায় প্রায়ই ভূমিকম্প হয়। বিশ্বের সক্রিয় আগ্নেয়গিরিগুলোর অর্ধেকের বেশি রয়েছে যে এলাকায়, সেই ‘আগ্নেয় মেখলার’ মধ্যেই ইন্দোনেশিয়ার অবস্থান।
The post ইন্দোনেশিয়ায় সুনামিতে মৃতের সংখ্যা ২০০র কাছাকাছি appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2EFe6CV
via IFTTT
Comments
Post a Comment