সল্টলেক ও হাবরাতে ভুয়ো সংস্থার অফিস খুলে প্রতারণা গ্রেফতার তিন
স্টাফ রিপোর্টার, কলকাতা: মোবাইল টাওয়ার বসানোর নাম করে কোটি কোটি টাকা প্রতারণা৷ উত্তর ২৪ পরগনার হাবরা থেকে গ্রেফতার তিন মাস্টার মাইন্ড৷ এদের মধ্যে দু’জন মহিলা রয়েছে৷ ধৃতদের নাম অভিজিৎ বিষ্ণু,প্রিয়াঙ্কা কর এবং সুজাতা সাধু৷ গ্রেফতার করেছে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ৷
পুলিশ সূত্রে খবর,একটি নামকরা মোবাইল নেটওয়ার্ক কোম্পানির নামে উত্তর ২৪ পরগনার হাবরাতে ভুয়ো অফিস খুলে বসেছিল কিছু অসাধু ব্যক্তি৷ তারা নামী মোবাইল সংস্থার নাম করে বাড়ির ছাঁদে বা ফাঁকা জায়গায় টাওয়ার বসানোর কথা বলে প্রত্যন্ত গ্রামের সাধারণ মানুষদের ফোন করতো৷ এবং কম সুদে লোন পাইয়ে দেওয়ার ও অন্যান্য সুযোগ সুবিধার টোপ দিয়ে তাদের কাছ থেকে কয়েকশো কোটি টাকা প্রতারণা করে৷ এই প্রতারণা চক্রের কয়েক জন মাস্টার প্লান তৈরি করতো৷ এতদিন তাদের নাগাল পাচ্ছিল না পুলিশ৷

উল্লেখ্য,গত ১৬ অগষ্ট একটি নামকরা মোবাইল নেটওয়ার্ক কোম্পানির পক্ষ থেকে বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ জানানো হয়৷ কিছু অসাধু ব্যক্তি তাদের মোবাইল সংস্থার নাম করে প্রত্যন্ত গ্রামের সাধারণ মানুষকে টাওয়ার বসানোর কথা বলে৷ এবং তাদের কাছ থেকে কয়েকশো কোটি টাকা তুলেছে ওই অসাধু ব্যক্তিরা৷ হাজার হাজার মানুষ ওই প্রতারণা শিকার হয়েছেন৷ এরপরই তদন্ত শুরু করে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ৷ তদন্তে নেমে পুলিশ ২৫ অগষ্ট নয় জনকে গ্রেফতার করে৷ সেপ্টেম্বর মাসে আরও দু’জনকে গ্রেফতার করা হয়৷

ধৃতদের জিজ্ঞাসাবাদ করে আরও দুই মহিলাসহ তিনজন এডমিন এর নাম উঠে আসে পুলিশের কাছে৷ এরা হল রিজেন্ট পার্ক থানার বাসিন্দা অভিজিৎ বিষ্ণু, নিমতার বাসিন্দা প্রিয়াঙ্কা কর এবং মধ্যমগ্রামের সুজাতা সাধু৷ তারা হাবরাতে একটি ভুয়ো সংস্থার অফিস খুলেছে৷ বুধবার বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ হাবরা থেকে ওই তিনজনকে গ্রেফতার করে৷ বৃহ্সপতিবার এদের বিধাননগর মহকুমা আদালতে তোলা হয়৷
The post সল্টলেক ও হাবরাতে ভুয়ো সংস্থার অফিস খুলে প্রতারণা গ্রেফতার তিন appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2BTUpW9
via IFTTT
Comments
Post a Comment