ট্রেনে আর জলের কোনও অভাব হবে না
নয়াদিল্লি: দূরপাল্লার ট্রেনে জলের অভাব কোনও নতুন সমস্যা নয়। তবে এবার নাকি সেই সমস্যা একেবারেই দূর হয়ে যাবে। এমনটাই দাবি করছে রেল কর্তৃপক্ষ। এর জন্য লাগানো হচ্ছে একটা নতুন সিস্টেম।
রেল সূত্রে জানা গিয়েছে, বর্তমানে ট্রেনে ফল ভরতে সময় লাগে ২০ মিনিট। কিন্তু নতুন পদ্ধতি চালু হলে মাত্র পাঁচ মিনিটেই জল ভরা সম্ভব হবে। আগামী বছরের মার্চ মাসেই সেই সিস্টেম চালু করে দেবে রেলল মোট ১৪২টি স্টেশনে এই সিস্টেম লাগানো হবে বলে জানা গিয়েছে। এই প্রজেক্টের জন্য ৩০০ কোটি টাকা খরচ করেছে রেল।
নতুন পরিকল্পনা অনুযায়ী, টয়লেটে ব্যবহার করার জন্য জল ভরা হবে ৩০০ থেলে ৪০০ কিলোমিটার পরে পরেই। যাতে জল কোনোভাবে খালি না হয় আর পর্যাপ্ত পরিমানে জল থাকে, সেদিকে নজর দিচ্ছে রেল কর্তৃপক্ষ।
নতুন পদ্ধতিত একটি ট্রেনের ২৪টি কোচে জল ভরা যাবে পাঁচ মিনিটে। একাধিক ট্রেনে একইসঙ্গে জল ভরা যাবে বলেও জানা গিয়েছে। রেলের এক কর্তা জানিয়েছেন, আগে চার ইঞ্চির পাইপ দিয়ে জল ভরা হত। এবার ছ’ইঞ্চির পাইপ লাগানো হচ্ছে। আর সঙ্গে থাকছে শক্তিশালী মোটর। আগের পাইপগুলিতে বেশি জল পাঠানো সম্ভব হত না। তাই একটি কোচে ১৮০০০ লিটার জল ভরতে সময় লাগত ২০ মিনিট।
তাই জলের অভাব নিয়ে প্রায়ই অভিযোগ শুনতে হত রেল কর্তৃপক্ষকে। এবার থেকে জলের আর কোনও অভাব ট্রেনে থাকবে না বলেও আশ্বাস দিচ্ছে রেল কর্তৃপক্ষ। ৪০ হর্সপাওয়ার ক্ষমতাসম্পন্ন পাম্প লাগানো হচ্ছে এই সিস্টেমে।
The post ট্রেনে আর জলের কোনও অভাব হবে না appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2L63cr0
via IFTTT
Comments
Post a Comment