৩০০ টনের বিষ্ণমূর্তি তিনদিনে সরল মাত্র তিন’শ মিটার
বেঙ্গালুরু: ভগবানের ইচ্ছা না থাকলে বোধহয় ভগবানকেও সরানো সম্ভব নয়। চেন্নাইয়ের বিষ্ণুমূর্তি সরানোর ক্ষেত্রে বোধহয় এই কথাটাই প্রযোজ্য। নাহলে গত দু’বছরের প্রচেষ্টাতেও কেউ সফল হচ্ছেন না!
মূর্তির উচ্চতা ৬৪ ফুট, ওজন ৩০০ টন। বিশ্বরূপা মহাবিষ্ণুর সেই মূর্তি এগোচ্ছে, তবে একটু একটু করে। ২৪০ চাকার ট্রেলারের সাহায্যে চলছে সেই মূর্তি সরানোর কাজ। গত দু’দিনে সেই মূর্তি ৩০০ মিটার সরানো সম্ভব হয়েছে বলে জানা গিয়েছে। এর মধ্যে আবার বেশ কয়েকটি চাকা বসে গিয়েছে, সেগুলি পাল্টাতেও হয়েছে।
ভারতের বেঙ্গালুরুর তিরুভান্নামালাই জেলার প্রত্যন্ত গ্রামে অবস্থিত প্রাচীন এক মন্দিরে ছিল এই বিশাল মূর্তি। ২৪০ চাকার একটি বিশাল ট্রেলারের সাহায্যে খণ্ড খণ্ড করে সরানো হচ্ছে বিষ্ণু মূর্তিটি।
দীর্ঘ আলোচনার পর মন্দির কর্তৃপক্ষ মূর্তিটি সরানোর জন্য অনুমতি দেয়। মূর্তি সরানোর কাজে যুক্ত শিল্পীরাই দল প্রাচীন মূর্তিটিকে যন্ত্রদ্বারা কেটে এক একটি খণ্ডকে ৮০ থেকে ৯০ টন করেন। যার ফলে তা ট্রেলারে তুলতে পারা হয়। গত পাঁচ বছর ধরে এই কাজে যুক্ত ভাস্করদের মতে তাদের স্বপ্ন এই মূর্তিটিকে সাফল্যের সঙ্গে সরিয়ে নিয়ে গিয়ে অন্য স্থানে তা পুনরায় স্থাপন করা। সম্পূর্ণ মূর্তিটি ১০৮ ফুটের। যার মধ্যে রয়েছে ১১টি মাথা, ২২টি হাত, আর সাতমুখী সাপ।
২৪০ চাকার ট্রেলারের এক-একটি অ্যাক্সেলে রয়েছে ৮টি করে চাকা। যার ভার বহনের ক্ষমতা ২৬ টন করে। মূর্তিটি ৩৮০ কিলোমিটার দূরত্বে স্থানান্তরিত করা হবে। যা প্রতি দিন রাতে ১০ কিলোমিটার করে নিয়ে যাওয়া হবে। ২০১৪ সাল থেকে এই একশিলা মূর্তিটি সরানোর কাজ শুরু করা হয়। যা গত দু’বছরে চূড়ান্ত রূপ পায়। মুম্বই-এর সংস্থা এই মূর্তিটিকে ট্রেলারে তোলা, স্থানান্তর করা এবং যথা স্থানে তা নামানোর দায়িত্বে রয়েছে। কিছু দিন আগে প্রবল বৃষ্টির জেরে ট্রেলারের চাকা কাদায় আটকে যায়। এখন সেই কাদা মাটি সরানোর কাজ চলছে।
The post ৩০০ টনের বিষ্ণমূর্তি তিনদিনে সরল মাত্র তিন’শ মিটার appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2SANZ3A
via IFTTT
Comments
Post a Comment