প্রাপ্তবয়স্ক পঁচিশে মানেই ‘এক পেগ মদে আমি তোমাকে চাই’

সৌপ্তিক বন্দ্যোপাধ্যায়, কলকাতা : ‘জিঙ্গল বেল জিঙ্গল বেল, স্যান্টার হাতে সাতকড়ির স্পেশ্যাল তেল’। না, কোনও মাতাল কবির কবিতা নয়। আর প্রাপ্তবয়স্ক বাঙালি হয়ে ‘তেল’-এর অন্তর্নিহিত মানে জানেন না এমন লোক কম। সেই সময় তো হাজির। ‘খাও খাও বুঁদ হয়ে ডুবে যাও’। চরম ঠাণ্ডায় দুই পাত্তর গলায় ঢেলে, ব্যাস। ঢুলু ঢুলু ঝাপসা চোখে বড়দিন বড় করে পালন। আর পোয়া বারো সুরা ব্যবসায়িদের।

শহরের প্রচুর লিকার শপের মধ্যে অনেকগুলিই বেশ পুরনো এবং বিখ্যাত। খাঁটি হুইস্কি , স্কচ বা রাম কেনার জন্য লাইন লেগে যায় রতনজী – দাদাভাই অ্যান্ড সন, স্কটস, দ্য ব্যারেল, অ্যাম্ব্রোজিয়ার মতো রিটেল দোকানগুলিতে। মঙ্গলবার বড় দিন। সঙ্গে জমিয়ে ঠাণ্ডা। মাঝে কাজের দিন রয়েছে। অনেকেই এই রবিবারেই বাড়িতে স্টক তুলে রাখবেন। তারপর পঁচিশের ‘স্বর্ণালী’ সন্ধ্যায় ‘লোলা লুলু’ এবং গলায় ধীরে ধীরে রাম লক্ষণ, হনুমানের সেই বিখ্যাত পার্টি। যেখানে একটাই ডায়লগ , ‘খুব জমেগা রঙ, যব মিল বেয়ঠেঙ্গে তিন ইয়ার, হাম তুম ওউর…’।

কারোর পছন্দ ম্যাকডোয়েলস, কারোর বা জনি ওয়াকার, ওল্ড মঙ্ক, ব্ল্যাক ডগ বা হান্ড্রেড পাইপার্স। কেউবা ওড়ায় বোতল বোতল বিয়ার। অনেকে ব্রিজার খেয়েও মাতলামি করতে ছারে না। পঁচিশের দিনে একটু পা না টলালে জমে না যে, এমনটা জানাচ্ছে বিখ্যাত সুরা বিক্রেতাদের দোকানের মালিকরা। প্রত্যেকেই জানাচ্ছেন, এই সময় অ্যালকোহলের বিক্রি প্রত্যেক বছর ১৫ শতাংশ গড়ে বেড়ে যায়। সব থেকে বেশি চাহিদা রাম এবং ব্লেন্ডেড হুইস্কির। বিয়ারের চাহিদা তুলনামূলক এই সময়টায় কম।

ঘরের মাটিতে বসে কিট্টি পার্টি হোক কিংবা বড় হল ঘরে তথাকথিত ‘সভ্য’-দের পার্টি, ২৫-এর পার্টিতে একটু আধটু হয়েই যায়। যে মদ ছুঁয়েও দেখেনি, পালে পড়ে তাকেও অনেক সময় পথভ্রষ্ট হতে দেখা যায়। একটা ৩০-এর পেগ মেরেই সে কি উত্তাল কান্ড। এটাই প্রাপ্তবয়স্কদের ২৫শে পালনের ধরন। যারা আবার একটু বেশিই আধুনিক তাদের আবার সঙ্গে মহিলা সঙ্গও চাই। তাদের কাছে এটা না হলে প্রভু যিশুর জন্মদিনই জমে না। দিনের শেষে পকেট ভড়ে শহরের লিকার শপ গুলির।

রতনজী – দাদাভাই অ্যান্ড সনের বর্তমান মালিকানা বিএম শাহের। তিনি বলেন , “আমাদের এই সময়টায় ২৫ শতাংশ সেল বেড়ে যায়। এই সময়টা পার্টির সময়। অল্প করে হলেও অনেকে স্কচ কিনেও নীচে যায়। ওয়াইনও থাকে। অল্প খেয়ে বাড়িতে সাজিয়ে রাখার জন্যও অনেকে আমাদের দোকান থেকে অ্যালকোহলেরে বোতল কিনে নিয়ে যান। তবে খাওয়ার লোক বেশি।”

একইসঙ্গে তিনি বলেন, “ব্ল্যাক ডগ , হান্ড্রেড পাইপারের চাহিদা ভালো থাকে। বিয়ারের সেল কম। তুলনায় বেশি বিক্রি হয় রাম। এখানে অল্ড মঙ্কের জুড়ি নেই।”

দ্য ব্যারেলের তাপস সরকার বলেন, “হুইস্কি , রামের সেল প্রচুর হয়। ১০ থেকে ১৫ শতাংশ সেল বেড়েই যায়।” তিনি এও বলেন, “আমরা স্টক আগে থেকে তুলে রাখি যাতে কোনও সমস্যা না হয় বা সাপ্লাই দিতে দেরি না হয়। বিশাল লাইন পড়ে। আর এই বছরে ঠাণ্ডাটাও জমিয়ে পড়েছে বিক্রি আরও কিছু বেশি হলে অবাক হব না।” স্কটসসের মালিকও জানালেন তাদের কতটা বিক্রি বৃদ্ধি অয়ায় সংস্থার পক্ষে জানানো হয়েছে পনেরো থেকে কুড়ি শতাং বিক্রি বেড়ে যায়।

হাওয়া অফিস জানাচ্ছে ২৫ ডিসেম্বর ১১ ডিগ্রিতে নামতে পারে শহরের তাপমাত্রা। সেখানে ‘তেল’-এর দোকানে ভিড়ের পরিমাণ কতটা ভালো হবে তা স্পষ্ট।

The post প্রাপ্তবয়স্ক পঁচিশে মানেই ‘এক পেগ মদে আমি তোমাকে চাই’ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2rQHyhP
via IFTTT

Comments