‘প্রধানমন্ত্রী ও একজন সবজি বিক্রেতার একই ক্ষমতা’

স্টাফ রিপোর্টার, বর্ধমান: ‘ফুটপাতের একজন সবজি বিক্রেতারও যে ক্ষমতা, দেশের সর্বোচ্চ ক্ষমতাধারী প্রধানমন্ত্রীরও সেই এক ক্ষমতা৷ তাদের একটি মাত্র ভোটদানের ক্ষেত্রে। তাই দেশের সাধারণ মানুষই সবথেকে শক্তিশালী। যেভাবে পশ্চিমবঙ্গে ৩৪ বছরের শাসনের পর সিপিএমকে উত্খাত করেছে বাংলার মানুষ৷ তাদের সেই ক্ষমতাকে ধরে রাখতে হবে। কারণ এই ভোটাধিকারই সাধারণ মানুষের মোক্ষম অস্ত্র৷’ শনিবার বর্ধমানের বাঁকার মাঠে ষষ্ঠ বর্ধমান পুর উত্সব ২০১৮-র উদ্বোধন করতে এসে এভাবেই বিজেপিকে বিঁধলেন বিধায়ক তথা বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী।

এদিন বক্তব্য রাখতে গিয়ে চিরঞ্জিত বলেন, একটা সময় গোটা রাজ্যে বারাসতের নাম প্রতিদিন সংবাদে আসত। কোথাও না কোথাও মারপিট, খুন খারাপির ঘটনা সামনে আসত। কিন্তু গত সাত বছরে তার আমূল পরিবর্তন হয়েছে। এবারে বর্ধমান পুর উত্সবের থিম বর্ধমান জানে, অহিংসার মানে। এই থিমকেই সামনে রেখে চিরঞ্জিত বলেন, তিনি এর আগেও বর্ধমানে এসেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় বাংলা জুড়ে উত্সব, ফেস্টিভ্যাল হচ্ছে। এই উত্সব হচ্ছে মিলনের উত্সব।

তিনি আরও বলেন, কিছু নিন্দুক আছেন তাঁরা এইসব নিয়ে নানান মন্তব্য করেন। কিন্তু তাঁরা নিজেদের বেলায় উত্সব করলে তাতে দোষ হয় না। নাম না করেই তিনি বিজেপি এবং সিপিএমকে খোঁচা দিয়ে বলেন উত্সব থাকবে। আরও বেশি করে এই উৎসব হওয়া দরকার। এরফলে মানুষে মানুষে ছোটখাটো ভুলগুলো দূর করা যায়।

এদিন তাঁর পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দফতরের মন্ত্রী স্বপন দেবনাথ, জেলা পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায়, বর্ধমান পুরসভার প্রাক্তন কাউন্সিলাররাও।

The post ‘প্রধানমন্ত্রী ও একজন সবজি বিক্রেতার একই ক্ষমতা’ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2CvUnnN
via IFTTT

Comments