মুম্বইয়ে নির্মিয়মান বাড়ি ভেঙে নিহত ৩

মুম্বই: রবিবার সাত সকালে মুম্বইয়ে ভেঙে পড়ল নির্মিয়মান বাড়ি৷ এই দুর্ঘটনায় কমপক্ষে তিন জনের মৃত্যু হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে৷ ঘটনায় আহতের সংখ্যা ৮৷ এদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক৷ কী কারণে ওই বাড়ি ভেহে পড়ল তা অবশ্য জানা যায়নি৷

আরও পড়ুন: গেস্ট হাউসে দেহ ব্যবসার চক্র ফাঁস

সবে মাত্র কাজের প্রস্তুতি নিচ্ছেন কর্মীরা৷ তখনই গোরেগাঁও এর আজাদ ময়দানের কাছে তিন তলা একটি বাড়ি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে৷ ভগ্নস্তুপ থেকে বেশ কয়েক জনকে জীবীত অবস্থায় উদ্ধার করা গেলেও ২জন ঘটনাস্থলেই মারা যান৷ রামু নামে এক কর্মীকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা৷

আরও পড়ুন: হিরোশিমার পরমাণু বোমা লজ্জা পায় ক্রাকাতোয়ার আগুন বিস্ফোরণকে

দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে যায় দমকল বাহিনী৷ পরে আসে বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরাও৷ ভগ্নস্তুপ সরানোর কাজ শুরু করে তারা৷ এই কাজে হাত লাগান স্থানীয়রাও৷ সেখান থেকে উদ্ধার করা হয় বেশ কয়েকজনকে৷ আহতদের উদ্ধারের পর সিদ্ধার্থ হাসপাতালে ভরতি করা হয়৷ আহত আট জনের মধ্যে পাঁচ জনের অবস্থা স্থিতীশীল বলে জানা গিয়েছে৷

The post মুম্বইয়ে নির্মিয়মান বাড়ি ভেঙে নিহত ৩ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2CvswnC
via IFTTT

Comments