জমি হারাচ্ছে বিজেপি, থমথমে মুরলীধর

শেখর দুবে, কলকাতা: কেন্দ্রে মোদী সরকার আসার পর চাকচিক্য ফিরেছে কলকাতা বিজেপি সদর দফতরেও। গুজরাট হোক কিংবা কর্ণাটক নির্বাচন, সকাল থেকেই উৎসবের মেজাজে ধরা পড়ত সেন্ট্রাল এভিনিউ সংলগ্ন মুরলীধর লেনে। মঙ্গলবার ছবিটা পুরো উল্টো। পাঁচ রাজ্যের ভোটের গণনা শুরু হওয়ার পর থেকে থমথমে রাজ্য বিজেপির সদর অফিস।

রাজস্থান, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা, মিজোরামের নির্বাচনের ফল গণনা শুরু হয়েছে সকাল থেকে। এই রাজ্যগুলির মধ্যে প্রথম তিনটিই বিজেপি শাসিত সরকার ছিল। ভোটগণনা শুরু হতেই গেরুয়া-গড় ধসে পড়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আর তাতেই মুষড়ে পড়েছে রাজ্য বিজেপি নেতৃত্বও। আর তাতেই মুষড়ে পড়েছে রাজ্য বিজেপি নেতৃত্বও। দিলীপ ঘোষ কিংবা মুকুল রায় তো দূর, রাজ্যের অন্য নেতাদের দেখা মেলেনি মুরলীধরে।

রাজ্য বিজেপি সদর দফতরের বাইরে ম্লান মুখে দাঁড়িয়ে থাকা কয়েকজন সমর্থকদের গলায় ধরা পড়ল বিষণ্ণতা, “মোদীজীর প্রচারের পরও এমনা হবে ভাবতে পারছি না। ছত্তিশগড়, মধ্যপ্রদেশের ফল একদম অনভিপ্রেত।”

মঙ্গবার সকালটা মুরলীধরের জন্য মোটেও আশার আলো দেখাচ্ছে না। ছত্তিশগড়ে পিছিয়ে রয়েছেন বিদায়ী মুখ্যমন্ত্রী রমণ সিং। প্রায় প্রথম থেকেই তিনি পিছিয়ে ছিলেন, মাঝে এক রাউন্ড এগিয়ে গেলেও পরে ফের পিছিয়ে যান রমন। গত রবিবারে ইনিই খুব জোর গলায় নিজের এবং দলের জয়ের কথা বলেছিলেন।

পাঁচ রাজ্যেই এগিয়ে কংগ্রেস। খুব স্বাভাবিকভাবেই এই ট্রেন্ড ধাক্কা দিল বিজেপির কংগ্রেস মুক্ত ভারত গঠনের স্বপ্নে।

The post জমি হারাচ্ছে বিজেপি, থমথমে মুরলীধর appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2EbR1Yq
via IFTTT

Comments