আইফেল টাওয়ারে উঠে মহানগর দেখার সুযোগ

কলকাতা: ‘সিটি ওফ জয়’ কলকাতাতে-ই এবার মিলবে আইফেল টাওয়ারের ওঠার সুযোগ৷ সোমবার দুপুর থেকেই খুলে দেওয়া হচ্ছে ইকো পার্কের আইফেল টাওয়ার৷ থাকছে সেই টাওয়ারে উঠে গোটা শহরকে দেখার বন্দোবস্ত৷

সেভেন ওয়ান্ডার্স তৈরি করে এর আগে তাক লাগিয়ে দিয়েছিল কলকাতার এই নয়া বিনোদন পার্কটি৷ চিনের পিরামিড থেকে মিশরের মমি, তাজমহল থেকে স্ট্যাচু ওফ লিবার্টি, রয়েছে অনেক কিছু৷ সেখানে নতুন সংযোজন প্যারিসের আদলে নিউটাউনের ইকো পার্কের আইফেল টাওয়ারের রেপ্লিকা৷ সন্ধ্যে হলেই আলোর ছটার মায়াবী রূপ ধারণ করে সেটি৷ কিন্তু এতদিন টাওয়ারটিতে ওঠার অনুমতি ছিল না৷ এবার আলো ঝলমলে আইফেল টাওয়ারটি দর্শকদের জন্য থুলে দিতে চলেছে হিডকো কর্তৃপক্ষ৷

আরও পড়ুন: অসাধারণ দুটি webcam আনতে চলেছে microsoft

২০১৫ সালে ইকো পার্কে আইফেল টাওয়ারের রেপ্লিকা নির্মাণের কাজ শুরু হয়৷ কাছেই বিমানবন্দর থাকায় ইকো পার্কের আইফেল টাওয়ারটির উচ্চতা ৫৫ মিটার৷ হিডকো সূত্রে জানা গিয়েছে, দর্শকরা ২০ মিটার উচ্চ্কা পর্যন্ত ওই টাওয়ারে উঠতে পারবেন৷ নিরাপত্তা নিশ্চিৎ করতেই এই পদক্ষেপ৷ ওই উচ্চতায় উঠতে রয়েছে লিফটের সুবন্দোবস্ত৷ একসঙ্গে ২৫ জন দর্শক আইফেল টাওয়ারে উঠে দু’চোখ মেলে তিলোত্তমাকে দেখতে পারবেন৷

হিডকোর এক আধিকারীকের কথায়, অনেকেরই প্যারিসে বা দূরে কোথাউ যাবার সামর্থ্য নেই৷ তাদের কথা মাথায় রেখেই ইংরেজি নববর্ষে হিডকোর এই উপহার৷ সুতরাং বড়দিনে দর্শকদের নতুন আকর্ষণ ইকো পার্কের আইপেল টাওয়ার৷

The post আইফেল টাওয়ারে উঠে মহানগর দেখার সুযোগ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2AgPgGt
via IFTTT

Comments