বরাহনগর জুটমিলে আগুন
কলকাতা: আলমবাজারে বরাহনগর জুটমিলে আগুন৷ মিলের কার্পেট ও ফিনিশিং বিভাগে আগুন লেগেছে৷ ঘটনাস্থলে রয়েছে দমকলের ৮টি ইঞ্জিন৷
এদিন সকাল থেকেই কাজ চলছিল বরাহনগর জুটমিলে৷ কার্পেট ও ফিনিশিং বিভাগে হঠাৎই আগুন দেখতে পান কর্মীরা৷ ছবর দেওয়া হয় দমকলে৷ ততক্ষণে অবশ্য আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়েছে কারখানার অন্যত্র-ও৷
দুর্ঘটনার কিছু পরে ঘটনাস্থলে পৌঁছয় দংকলের ৮টি ইঞ্জিন৷ দমকল কর্মীরা আগুন নেভানোর কাজ চালাচ্ছেন৷ দাহ্য পদার্থ থাকায় আগুনের তীব্রতা কয়েক মিনিটেই ভয়াবহ হয়ে ওঠে৷ কারখানা কর্মীদের মতে আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে কার্পেট ও ফিনিশিং বিভাগের প্রায় সবকিছু৷
কী কারণে কারখানায় আগুন লাগলো তা এখনও জানা যায়নি৷ তবে বরাহনহর জুটমিল কর্মীদের মতে শর্ট সার্কিট থেকেই এদিন আগুন লেগেছে৷
The post বরাহনগর জুটমিলে আগুন appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2Q79ffP
via IFTTT
Comments
Post a Comment