মারাদোনার দেশে শৃঙ্গ জয়ের লক্ষ্যে চার বাঙালি পর্বতারোহী
স্টাফ রিপোর্টার, হাওড়া: হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্ট জয় সম্পূর্ণ৷ কিন্তু তাতেই থেমে থাকতে রাজি নন এভারেস্ট জয়ী মলয় দে৷ তাঁর লক্ষ্য বিশ্বের বৃহৎ ১৮’টি শৃঙ্গ জয়৷ লক্ষ্যপূরণের পথে এগিয়ে যেতে মলয়বাবু এবার বেছে নিয়েছেন আর্জেন্টিনা তথা দক্ষিণ আমেরিকার সবচেয়ে বড় শৃঙ্গ মাউন্ট অ্যাকনকাগুয়া৷ মঙ্গলবার আর্জিন্টিনার উদ্দেশ্যে রওনা হলেন তিনি৷

মাউন্ট অ্যাকনকাগুয়ার উচ্চতা ২২,৮৩৭ ফুট৷ দলে হাওড়ার বাসিন্দা পর্বতারোহী মলদ দে ছাড়াও রয়েছেন অভিজিৎ রায়, সৌরভ সিঞ্চন মণ্ডলরা৷ এর আগে এঁরা ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এলবরাস ( ১৮,৫১০ ফুট ) জয় করে এসেছেন। ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এলবরাস ( ১৮,৫১০ ফুট ) জয় করে এসেছেন।

মলয় মুখোপাধ্যায় বলেন, এর আগে আমি মোট ১৮টি শৃঙ্গ আরোহন করেছি। মাউন্ট এভারেস্ট, মাউন্ট নুন, মাউন্ট রামজাক, মাউন্ট নন্দাঘুন্টি, মাউন্ট এলব্রুস, মাউন্ট স্টককাংরি এর মধ্যে বিশেষ উল্লেখযোগ্য। শেষ ৯টি শৃঙ্গ জয়ের পর সেই শৃঙ্গে আমি ভারতের জাতীয় পতাকা ও মোহনবাগান জাতীয় দলের পতাকা উত্তোলন করেছি। এটা আমার কাছে গর্বের। আমাদের এই দলে রয়েছেন কিরণ পাত্রের মতো এক সঙ্গী যিনি ৫৯ বছর বয়সে আমাদের সকলের অনুপ্রেরণা। এই বয়সে আর কোনও বাঙালি পর্বতারোহণ করেননি।
The post মারাদোনার দেশে শৃঙ্গ জয়ের লক্ষ্যে চার বাঙালি পর্বতারোহী appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2GSJOzx
via IFTTT
Comments
Post a Comment