বাংলায় অমিত শাহের রথযাত্রাকে রাবনের যাত্রা বলে কটাক্ষ মমতার
এগরাঃ চলতি মাসের ৭ তারিখ থেকে বাংলায় রথযাত্রা করবে বিজেপি। থাকবেন অমিত শাহ ছাড়াও একাধিক শীর্ষ বিজেপি নেতৃত্ব। বিজেপি এই রথযাত্রাকে ‘রাবণ যাত্রা’ বলে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাজকুলের সভা থেকেই মুখ্যমন্ত্রী বিজেপির বিরুদ্ধে একের পর এক তোপ দাগেন। তিনি বলেন, স্বাধীনতার আগে কি হিন্দু ধর্ম ছিল না। আগে কি মানুষ ধর্ম পালন করত না। আর এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, ১ পয়সার হরিদাস… আবার বড়বড় কথা। এখানেই শেষ নয়, মুখ্যমন্ত্রী বলেন, বিজেপি ষড়যন্ত্র করে রাজ্যে দাঙ্গা লাগানোর চেষ্টা।
হিন্দু-মুসলিম তো বটেই, সমস্ত ধর্মের মধ্যে বিভেদ তৈরি করছে বলেও অভিযোগ মমতার। আর এজন্যে সবাইকে সাবধান থাকার কথাও বলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, গ্রামের মানুষ ভালো আছে। কোনও রকম অশান্তি সেখানে বরদাস্ত করা হবে না। এরপরে সাধারণ মানুষ যাতে বিপদে না পড়ে সেজন্যে সবাইকে সাবধান থাকারও কথা বলেন মুখ্যমন্ত্রী।

পাশাপাশি বুলন্দশহরে ঘটনার প্রতিবাদও জানান মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ, বেছে বেছে সংখ্যালঘুদের খুন করা হচ্ছে। যিনি কিনা কেসের তদন্ত করছেন তাঁকেই খুন করা হচ্ছে। উত্তরপ্রদেশে ঘটে চলা ফেক এনকাউন্টার নিয়েও মুখ খোলেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, ফেক এনকাউন্টার করে মানুষ খুন করা হছে। আর এই সমস্ত ঘটনার তীব্র প্রতিবাদ জানান মুখ্যমন্ত্রী। সভা থেকে পরিসংখ্যান তুলে বিজেপি শাসিত রাজ্যে কৃষকের মৃত্যু নিয়েও বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, বিজেপি শাসিত রাজ্যগুলিতে ১২ হাজার কৃষক আত্মহত্যা করে। কিন্তু কেন এই বিষয়ে বিজেপি সরকার কোনও ব্যবস্থা নেয় না তা নিয়েও প্রশ্ন মমতার।

The post বাংলায় অমিত শাহের রথযাত্রাকে রাবনের যাত্রা বলে কটাক্ষ মমতার appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2AO8RNy
via IFTTT
Comments
Post a Comment