যৌনতায় ‘না’ বলাতেই কাজ হারাতে হয়েছিল এই অভিনেত্রীকে

মুম্বই: চলতি বছরেই #MeToo মুভমেন্টের হাত ধরে সামনে এসেছে ভারতীয় মহিলাদের যৌন হেনস্থার কাহিনী। কতটা ভয়ঙ্করভাবে মহিলাদের অপদস্থ হতে হয়েছে, সেই ঘটনাই সামনে এনেছেন মহিলারা। বিভিন্ন ক্ষেত্রে বিখ্যাত সব ব্যক্তিত্বের মুখোশ খুলে গিয়েছে। সামনে এসেছে নানা পাটেকর, অনু মালিক, কৈলাস কেরের নামও। এবার মুখ খুললেন আরও এক অভিনেত্রী।

প্রস্তাবে ‘না’ করে কাজ হারিয়েছিলেন বলে জানালেন অভিনেত্রী অদিতি রাও হায়দারি। শুক্রবার ‘ইন্ডিয়া টুডে’র বিশেষ অনুষ্ঠানে গিয়ে একথা বলেন তিনি।

অদিতি জানান, অন্যান্যদের তুলনায় হয়ত তাঁর অভিজ্ঞতা ততটা ভয়ঙ্কর নয়। তবে এমন অভিজ্ঞতা শিকার হয়েছিলেন তিনিও। অভিনেত্রী জানান, বেশ রক্ষণশীল পরিবারের মেয়ে হওয়ায় প্রথমটায় এসব সম্পর্কে তাঁর ধারণা খুবই কম ছিল। যেগুলো শোনা যায়, সেগুলো যে আদতে সত্যি সেটা ভাবতে পারেননি তিনি।

তাঁকে বেছে নিতে বলা হয়েছিল যে কোনও একটা। অর্থাৎ যৌনতায় রাজি হলেই তবেই তাঁকে কাজ দেওয়া হত। তবে তিনি মুখে উপর না বলে দেন। আর স্বাভাবিকভাবই কাজটা হারান তিনি। এই ঘটনার পর আট মাস বসে থাকতে হয়েছিল তাঁকে। আট মাসে বাদে ফেরেন কাজে।

তিনি মনে করেন, কোনও মহিলা যদি এই প্রসঙ্গে মুখ খুলতে তৈরি থাকেন, তবেই খুলুন। কেউ এই বিষয়ে কথা না বললেই যে তাঁকে নিয়ে সমালোচনা করা হয়, সেটা ঠিক নয় বলেই মনে করেন তিনি।

এর আগেও অবশ্য ‘গার্ডিয়ান’ পত্রিকায় এই ইস্যুতে মুখ খুলেছিলেন অভিনেত্রী। বলেছিলেন, তিনি এতটাই হতাশ হয়ে পড়েছিলেন যে কান্নাকাটিও করেছিলেন। তিনি এটা ভেবেই কষ্ট পেতেন যে কেউ তাঁর সঙ্গে এইভাবে কথা বলতে পারে! তবে তিনি বলেন, এবিষয়ে মুখ না খোলার মানে একরকমের সম্মতি দেওয়া। তাই মুখ খোলাই উচিৎ।

The post যৌনতায় ‘না’ বলাতেই কাজ হারাতে হয়েছিল এই অভিনেত্রীকে appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2Ae3g3N
via IFTTT

Comments