শেষ সেনা জঙ্গি গুলির লড়াই, নিকেশ দুই জঙ্গি

শ্রীনগর: বুধবার থেকে শুরু হওয়া সেনা জঙ্গি গুলির লড়াই শেষ৷ জানিয়ে দিল জম্মু কাশ্মীর পুলিশ৷ তবে জারি রয়েছে জোরদার চিরুনি তল্লাশি৷ ইতিমধ্যেই দুই জঙ্গির নিকেশ হওয়ার খবর মিলেছে৷ জম্মু কাশ্মীরের বারামুল্লা জেলায় বুধবার থেকেই ভারি গুলির লড়াই শুরু হয়৷

বারামুল্লা জেলার সোপোরের ব্রাতকালান-গুন্দ মহল্লায় গুলির লড়াই প্রথম শুরু হয়৷ গোপন সূত্রে ওই এলাকায় জঙ্গি লুকিয়ে থাকার খবর পেয়ে তল্লাশি শুরু করে সেনা৷ তারপরেই সেনাবাহিনীকে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা৷ শুরু হয় পালটা জবাব দেওয়ার পালা৷

পুলিশ সূত্রে খবর নিরাপত্তার জন্য গোটা এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হয়৷ গুলির লড়াই শেষ হয় বৃহস্পতিবার সকালে৷

The post শেষ সেনা জঙ্গি গুলির লড়াই, নিকেশ দুই জঙ্গি appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2Esgc9V
via IFTTT

Comments