ক্রিকেটে ‘গুডবাই’ জানাতে চলেছিলেন স্যান্ডপেপার কাণ্ডের ‘নায়ক’

সিডনি: কেপটাউন টেস্টে বল বিকৃতি কাণ্ডে দোষী সাবস্ত হওয়ায় আন্তর্জাতিক ক্রিকেট থেকে নয় মাসের নির্বাসন৷ ক্রিকেট অস্ট্রেলিয়ার এই কঠোর শাস্তিতে স্মিথ-ওয়ার্নারের মতো মানসিকভাবে ভেঙে পড়েন ঘটনার মূল অভিযুক্ত ক্যামেরন ব্যানক্রফ্ট৷ মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে ক্রিকেটকেই একসময় গুডবাই জানানোর কথা স্থির করে ফেলেছিলেন অজি ব্যাটসম্যান৷

আরও পড়ুন- ভারতের সিরিজ জয়ের আশা দেখছেন সৌরভ

সম্প্রতি এক খোলা চিঠিতে সেই অভিজ্ঞতার কথা জানিয়েছেন ব্যানক্রফ্ট৷ ক্রিকেট ছেড়ে যোগা প্রশিক্ষক হতে চেয়েছিলেন বলে চিঠিতে উল্লেখ করেছেন অজিদের টেস্ট ওপেনার৷ সেই সঙ্গে মানুষ হিসেবে এখন অনেক পাল্টে গিয়েছেন বলেও দাবি করেছেন তিনি৷ ডিসেম্বরের শেষেই ব্যানক্রফ্টের নির্বাসন উঠছে৷ অন্য দুই অভিযুক্ত স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নারের নির্বাসন উঠবে নতুন বছরে মার্চের পর৷

অন্যদিকে ভারতের বিরুদ্ধে ঘরের মাঠে অস্ট্রেলিয়া যখন টেস্ট সিরিজ খেলছে, তখন চলতি বছর মার্চে কেপটাউন টেস্টে বল বিকৃতি কাণ্ডে এক বছরের নির্বাসন কাটাচ্ছেন অজি অধিনায়ক স্টিভ স্মিথ৷ ‘কালো’ দিনগুলি কাটিয়ে ফের ক্রিকেটের মূলস্রোতে ফিরতে মুখিয়ে রয়েছেন বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান৷

আরও পড়ুন- বিতর্কের রেশ ঝেড়ে টি-২০ দলে মিতালি

শুক্রবার পারথে সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্মিথ বলেন, ‘আমি খুব খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছি৷ তবে প্রত্যেকের জীবনে উত্থান-পতন থাকে৷ আমার জীবনেও এই ঘটনা কালো দিন৷ তবে এই কঠিন সময়ে বেশ কয়েকজনকে কাছে পেয়েছি, যারা সবসময় আমার পাশে থেকেছে৷ আমি চাই দ্রুত খারাপ অবস্থা থেকে বেড়িয়ে আসতে চাই৷’

আরও পড়ুন- উচ্চতায় ছক্কা, আম্পায়ারের অভিনব সিদ্ধান্ত

The post ক্রিকেটে ‘গুডবাই’ জানাতে চলেছিলেন স্যান্ডপেপার কাণ্ডের ‘নায়ক’ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2A5SyfJ
via IFTTT

Comments