পিংক ক্যাব চালিয়ে স্বনির্ভরতার স্বপ্ন দেখছেন ঝর্ণা

স্টাফ রিপোর্টার, মহিষাদল: রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের স্বনির্ভর করার জন্য একাধিক প্রকল্প চালু করেছেন। অন্যান্য প্রকল্পের মধ্যে অন্যতম হল পিংক ক্যাব। আর এই পিংক ক্যাব প্রকল্পের মাধ্যমে গাড়ি চালিয়েই স্বনির্ভর হতে চায় মহিষাদলের ঝর্ণা প্রামানিক।

রাজ্য সরকারের উদ্যোগে পূর্ব মেদিনীপুর জেলায় পিংক ক্যাব প্রকল্পের মাধ্যমে মহিলাদের গাড়ি চালানোর প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। সফল মহিলাদের ভর্তুকি যুক্ত নতুন একটি গাড়ি দেওয়া হয়। চলতি মাসের প্রথম সপ্তাহে জেলা সফরে এসে রাজ্যের মুখ্যমন্ত্রী বাজকুলের সাভা থেকে কয়েকজন মহিলার হাতে পিংক ক্যাব প্রকল্পের গাড়ির চাবি তুলে দেন।

জেলায় প্রথম পর্যায় মোট ১৬ জন মহিলার হাতে পিংক ক্যাব প্রকল্পের গাড়ি প্রদান করা হচ্ছে। তার মধ্যে মহিষাদল ব্লকে একমাত্র ঝর্ণা প্রামানিক সেই পরিষেবা পেয়েছেন। জেলা শাসকের দফতর থেকে ঝর্ণা প্রামাণিকের হাতে গাড়ির চাবি ও প্রয়োজনীয় কাগজপত্র তুলে দেওয়া হয়।

নতুন গাড়ি হাতে পাওয়ার পর বৃহস্পতিবার মহিষাদল রাজবাড়ির গোপাল জিউয়ের মন্দিরে পুজো দিয়ে পথচলা শুরু করলেন ঝর্ণা৷ মহিষাদল ব্লকের নাটশাল-২ অঞ্চলের রাজচকের বাসিন্দা ঝর্না প্রামানিক। স্বামী গৌতম প্রামানিক। তাঁদের দুই মেয়ে পড়াশোনা করছে। স্বামীও পেশায় গাড়িচালক৷ স্বামীর অনুপ্রেরণায় ঝর্ণা পিংক ক্যাব প্রকল্পে নাম নথিভুক্ত করে প্রশিক্ষণ নেন। প্রশিক্ষণ শেষে সরকারিভাবে তাঁর হাতে গাড়ি তুলে দেওয়া হয়। গাড়ি পেয়ে বেজায় খুশি ঝর্ণা৷

তিনি জানান, ‘রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মহিলাদের কথা ভেবে নানা প্রকল্প চালুকে স্বনির্ভর করার চেষ্টা করে চলেছেন। তাঁর এই উদ্যোগকে সাধুবাদ জানাই। পরিবারের আয়ের উৎস একমাত্র স্বামী৷ আর সেই অর্থে ঠিকভাবে সংসার চালানো যাচ্ছে না। তাই নিজেও চালকের আসনে বসে যাত্রীদের সুন্দর পরিষেবা দেওয়ার জন্য পিংক ক্যাব প্রকল্পে নাম লিখিয়ে গাড়ি চালানোর কাজ শুরু করেছি৷’

পিংক ক্যাব প্রকল্পের গাড়িটি কেবলমাত্র মহিলারাই চালক হিসেবে আবেদন করতে পারছেন৷ গাড়িটিতে চারজন যাতায়াত করার সুযোগ পাবে। সরকারি নির্ধারিত মূল্যেই পর্যটক থেকে সাধারন যাত্রীরা জেলার বিভিন্ন প্রান্তে ঘুরতে পারবেন।

The post পিংক ক্যাব চালিয়ে স্বনির্ভরতার স্বপ্ন দেখছেন ঝর্ণা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2ShGZJk
via IFTTT

Comments