৯৯৯ টাকায় বিমানের টিকিট কিনুন, হাতে মাত্র ২৪ ঘণ্টা
নয়াদিল্লি: কিছুক্ষণের জন্য এক দারুন অফার দিচ্ছে ‘ভিস্তারা’ এয়ারলাইনস। মাত্র ৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে বিমানের টিকিট। মাত্র ২৪ ঘণ্টার জন্য দেওয়া হচ্ছে এই অফার। airvistara.com. ওয়েবসাইটে সেই তথ্য দেওয়া হয়েছে। কেবলমাত্র বুধবারের জন্যই দেওয়া হচ্ছে এই অফার।
ইকনমি ক্লাসের জন্য টিকিট মিলছে ৯৯৯ টাকায়, প্রিমিয়াম ইকনমির জন্য ২১৯৯ টাকায় ও বিজনেস ক্লাসের টিকিট মিলছে ৫৪৯৯ টাকায়।
মঙ্গলবার মধ্যরাত থেকেই শুরু হয়ে গিয়েছে টিকিট বুকিং। ওই টিইটে ২৭ ডিসেম্বর থেকে ২০১৯-এর ১০ এপ্রিলের মধ্যে বুকিং করতে হবে। এর মধ্যে কোনও সারচার্জ নেই। কোনও অতিরিক্ত ট্যাক্সও নেই। আগে বুক করলে আগে টিকিট পাওয়া যাবে। নির্দিষ্ট কিছু সিটের জন্য দেওয়া হচ্ছে এই অফার।
www.airvistara.com ওয়েবসাইট থেকে অথবা মোবাইল অ্যাপ থেকে টিকিট বুক করা যাবে। কেবলমাত্র সরাসরি বিমানের ক্ষেত্রেই এই অফার প্রযোজ্য। টাটা সন্স লিমিটেড ও সিঙ্গাপুর এয়ারলাইনস লিমিটেডের যৌথ উদ্যোগে SIA সংস্থার এয়ারলাইনস হল এই ভিস্তারা।
The post ৯৯৯ টাকায় বিমানের টিকিট কিনুন, হাতে মাত্র ২৪ ঘণ্টা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2Qrzzqe
via IFTTT
Comments
Post a Comment