এক ধাক্কায় অনেকটাই বাড়ল সোনা-রুপোর দাম
নয়াদিল্লিঃ দেশের বাজারে ক্রমশ বাড়ছে সোনা-রুপোর দাম। শুক্রবারে এক ধাক্কায় সোনার দাম বেড়েছে ১৭০ টাকা। ১০ গ্রাম সোনার দাম বেড়ে হয়েছে ৩২ হাজার ৬২০ টাকা। বাজারে ক্রমশ চাহিদা বৃদ্ধি পাওয়াতেও সোনার দাম হঠাত করেই এতটা বৃদ্ধি পেয়েছে বলে মনে করা হচ্ছে।
শুধু সোনার দামেই নয়, দাম বৃদ্ধি হয়েছে রুপোও। এক ধাক্কায় ৬০০ টাকা দাম বেড়েছে রুপোরও। কয়েন উৎপাদনকারী এবং শিল্পের জন্যে ব্যবহৃত রুপোর দাম বেড়ে প্রতি কেজিতে হয়েছে ৩৯ হাজার ২৫০ টাকা। ফলে এই সময়ে সোনা কিংবা রুপো কেনার ক্ষেত্রে সাধারণ মানুষের পকেট থেকে বাড়তি খরচ হবে বলেই জানাচ্ছেন অর্থনীতিবিদরা।

বাজারে ক্রমশ চাহিদা বাড়ছে সোনার। পাল্লা দিয়ে বাড়ছে রুপোর চাহিদাও। ফলে সোনা-রুপোর দামও ক্রমশ বৃদ্ধি পাচ্ছে বলে মনে করা হচ্ছে।

The post এক ধাক্কায় অনেকটাই বাড়ল সোনা-রুপোর দাম appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2AmTSLo
via IFTTT
Comments
Post a Comment