শীতের যাত্রা পথে রেড সিগন্যাল

স্টাফ রিপোর্টার, কলকাতা: শহর জুড়ে শীতের পরশ৷ কমছে তাপমাত্রা৷ সুখের আমেজ শীতপ্রেমীদের মনে৷ চলতি মরসুমে রবিবারই কলকাতার তাপমাত্রা পৌঁছল ১৩.৭ ডিগ্রি সেলসিয়াসে৷ যা এখনও পর্যন্ত সর্বনিম্ন৷ তবে এই আবহাওয়া এই পর্যায়ে আর কয়েক ঘন্টা মাত্র বজায় থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর৷ সোমবার দুপুর থেকে বাড়বে উষ্ণতা৷

শহর কলকাতার পাশাপাশি রাজ্যের বিভিন্ন জেলাতেও এদিন তাপমাত্রার পারদ নেমেছে স্বাভাবিকের চেয়ে নীচে৷ দার্জিলিং-এর সর্বনিম্ন তা ২.৪ ডিগ্রি সেলসিয়াস৷ উত্তরের বাকি তিনজেলা জলপাইগুড়ি, কোচবিহার ও মালদার পারদ যথাক্রমে ১১.৬, ৭.৭ এবং ১৫.১৷ রাজ্যের পশ্চিমের জেলা বাঁকুড়া ও পুরুলিয়ায় জাঁকিয়ে পড়েছে শীত৷ সর্বনিম্ন তাপমাত্রা কমে দাঁড়িয়েছে ১২.৭ ও ১০.৫ ডিগ্রি৷

হিমেল হাওয়ার জেরে মধ্যবঙ্গেও অনুভূত হচ্ছে ঠান্ডা৷ আসানসোল ও বর্ধমানে উষ্ণতা সর্বনিম্ন ১২.৬ ও ১৩.৪ ডিগ্রি৷ কৃষ্ণনগরে ১১.২৷ আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, পরিষ্কার মেঘ মুক্ত আকাশ, জলীয় বাষ্পের পরিমাণ কম হওয়ার কারণেই পারদ কমছে নিয়ম করে প্রায় প্রত্যেক দিন৷

আরও কমবে তাপমাত্রা৷ শীতের উষ্ণতায় গা ভাসাতে যখন প্রস্তুতি নিচ্ছে বাংলার মানুষ তখন অবশ্য তাদের খুব একটা আসার বানী শোনাতে পারেনি হাওয়াঅফিস৷ তাদের মতে, বঙ্গে শীত বা গ্রীষ্ম আসে বেশ কয়েকটি পর্যায়ে৷ শীতের প্রথম পর্যায়ে ঠান্ডা কমেছে ভালোই৷ তবে আপাতত এই পর্যন্তই৷ সোমবার দুপুরের পর থেকে তাপমাত্রা বাড়তে থাকবে৷ উষ্ণতা বৃদ্ধির এই পর্যায়টি আবার বজায় থাকবে আগামী কয়েকদিন৷ ফলে তাপমাত্রা পতনের যে ধারা তা বন্ধ হবে৷ উষ্ণতা বাড়লেও তা অবশ্য অস্বস্তির হবে না বলে দাবি আবহাওয়াবিদদের৷

উষ্ণতা বৃদ্ধির ওই পর্যায়ে কেটে গেলে ফের কমবে পারদ৷ এইভাবে পর্যায়ক্রমে নামা ওঠার মধ্যে দিয়ে বঙ্গে শীত উপভোগ্য হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর৷

The post শীতের যাত্রা পথে রেড সিগন্যাল appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2zSoLH9
via IFTTT

Comments