প্লাস্টিক ব্যবহার করলে ৫০০ টাকা জরিমানা, ঘোষণা পুরসভার
তিমিরকান্তি পতি, বাঁকুড়া: প্লাষ্টিক মুক্ত বাঁকুড়া গড়ার লক্ষ্যে আরও একধাপ এগিয়ে গেল পুরসভা। শুক্রবার সকালে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধি, পুরসভার কর্মী আধিকারিকদের সঙ্গে নিয়ে শহর পরিক্রমায় বেরোন উপ পুরপ্রধান দিলীপ আগরওয়াল৷ তাঁরই নেতৃত্বে একটি প্রতিনিধি দল শহরের চকবাজার এলাকার প্রতিটি দোকানে ঘুরে প্লাষ্টিক ক্যারিব্যাগ ব্যবহার না করার অনুরোধ জানান।

এদিনের অভিযান থেকে বাদ যায়নি ছোট-বড় যে কোনও দোকান থেকে মাছ-সবজির বাজারও। প্রত্যেক ব্যবসায়ীকে আলাদা আলাদাভাবে প্লাষ্টিক ক্যারিব্যাগ ব্যবহার না করতে বলা হয়েছে। এরপরেও এই ধরণের ঘটনা প্রকাশ্যে এলে পুরসভার সংশ্লিষ্ট ব্যবসায়ী সঙ্গে ক্রেতাকেও ‘জরিমানা’ করা হবে বলে জানানো হয়েছে।
উল্লেখ্য, পুরসভার তরফে আগেই শহরে ১৫ ডিসেম্বরের পর প্লাষ্টিক ক্যারিব্যাগ ও থার্মোকল ব্যবহার ও বিক্রি নিষিদ্ধ করেছিল। পরে সেই সময়সীমা বেড়ে ১৫ জানুয়ারি করা হয়েছে। পুরসভার তরফে সুস্পষ্ট নির্দেশিকা জারি হয়েছে ঐ তারিখের পর প্লাষ্টিক ক্যারিব্যাগ ক্রেতা ও বিক্রেতার যথাক্রমে ৫০ ও ৫০০ টাকা জরিমানা করা হবে।

এদিনের অভিযানে অংশ নিয়ে উপ পুরপ্রধান দিলীপ আগরওয়াল বলেন, ‘এখনও পর্যন্ত ১৫ মাইক্রোনের নিচে প্লাষ্টিক ক্যারিব্যাগ কেউ কেউ ব্যবহার করছেন। এই ঘটনা আমাদের নজরে এসেছে। ১৫ জানুয়ারির পর এই ঘটনাকে নজরে এলে পুরসভার সিদ্ধান্ত অনুযায়ী ‘জরিমানা’ করা হবে। বাঁকুড়া শহরকে প্লাষ্টিকমুক্ত করার অভিযানে অনেক স্বেচ্ছাসেবী সংস্থা এগিয়ে এসেছে।’

তিনি আরও বলেন, ‘ব্যবসায়ীদের মধ্যেও অনেকখানি সচেতনতা তৈরি করা গিয়েছে। তবে ‘ফাইন বা আইন’ করার আগে মানুষের মধ্যে এবিষয়ে সচেতনতা তৈরি করতে হবে। সেকারণেই আমরা জনসচেতনতা তৈরির উপর জোর দিয়েছি। এরপরেও ১৫ জানুয়ারির পর দিন থেকে কেউ প্লাষ্টিক বা থার্মোকল ব্যবহার করলে পুরসভার পক্ষ থেকে জরিমানার পাশাপাশি আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে’৷
The post প্লাস্টিক ব্যবহার করলে ৫০০ টাকা জরিমানা, ঘোষণা পুরসভার appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2CDsavm
via IFTTT
Comments
Post a Comment