পুরী যেতে হবে না আর! দিঘাতেই বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

দিঘাঃ  রাজ্যে ক্ষমতায় এসেই বাংলার পর্যটক ব্যবস্থাকে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়ে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতো অন্যান্য পর্যটন জায়গাগুলিকে সাজানোর উদ্যোগ নেন মুখ্যমন্ত্রী। সেই তালিকায় রয়েছে দিঘাও। মুখ্যমন্ত্রী চান গোয়াকেও ছাড়িয়ে যাক দিঘা। সেই মতো কাজও শুরু হয়েছে। সৈকত শহরকে নানাভাবে সাজানোর কাজ শুরু হয়েছে। তৈরি হচ্ছে আন্তজাতিকমানের কনভেনশন সেন্টার থেকে শুরু করে চলছে নানা উন্নয়নমূলক কাজ। এবার সেই তালিকায় যুক্ত হতে চলেছে জগন্নাথদেবের মন্দির।

আজ বৃহস্পতিবার দিঘাতে প্রশাসনিক সভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই প্রশাসনিকসভা থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন দিঘাতে একটি জগন্নাথ মন্দির তৈরি করতে হবে। দিঘাতে জগন্নাথ ঘাটের কাছে একটি ছোট জগন্নাথ মন্দির রয়েছে। সেই মন্দিরটিকে নতুন করে বড় করে সাজানোর নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। আর এজন্যে শিশির অধিকারী এবং শুভেন্দু অধিকারীকে দ্রুত পরিকল্পনা তৈরির নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। আর তা কর দ্রুত সচিবের কাছে জমা দেওয়ার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।

পুরীতে মানুষ যান জগন্নাথ দেবের মন্দির দর্শন করতে। প্রত্যেক বছর লক্ষাধিক মানুষের সমাগম ঘটে সেখানে। আর তাই মমতা বন্দ্যোপাধ্যায় চান দিঘাকে কেন্দ্র করেও তৈরি হোক এমন সংস্কৃতি ভাবনা। আর তাই দ্রুত জগন্নাথ মন্দিরটিকে বড় করে তৈরির নির্দেশ দেন। যাতে দিঘাতে এসে সেই মন্দির দর্শন করতে পারেন ভক্তরা। আর জায়গাটা জুড়ে তৈরি হয় একটা বিশাল মিলন স্থল সেটাও চান মুখ্যমন্ত্রী।

The post পুরী যেতে হবে না আর! দিঘাতেই বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2QfJpve
via IFTTT

Comments